হাবিপ্রবিতে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন: আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর

সারোয়ার আলম রিজন, হাবিপ্রবি (দিনাজপুর)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হাবিপ্রবি ওরিয়েন্টেশন ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর। তিনি শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং বলেন, শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। এই হাবিপ্রবি ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও গবেষণার ওপর গুরুত্ব দেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশ্বায়নের যুগে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হলে প্রযুক্তি ও দক্ষতার বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, হাবিপ্রবি ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অংশ নেওয়া নতুন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হতে হবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নির্ভর করবে গবেষণার মান এবং ফলাফলের ওপর। গবেষণা কার্যক্রম বাড়াতে হবে এবং আন্তর্জাতিক মানে পৌঁছাতে হবে। হাবিপ্রবি ওরিয়েন্টেশন শুধু নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর অনুষ্ঠান নয়, বরং ভবিষ্যৎ দিকনির্দেশনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বিশ্ববিদ্যালয় যত বেশি মানসম্মত গবেষণা করবে, তত বেশি উন্নয়ন বরাদ্দ পাওয়া সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

মন্ত্রী জানান, একজন শিক্ষার্থীর পেছনে বিশ্ববিদ্যালয় বছরে প্রায় ৮ লক্ষ টাকা ব্যয় করে থাকে, যা জনগণের অর্থ থেকে আসে। তাই শিক্ষার্থীদের জনগণের প্রতি দায়বদ্ধ থাকা উচিত এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে। হাবিপ্রবি ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপাচার্যসহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিভিন্ন মতামত প্রদান করেন।

আরোও পড়ুন – হাবিপ্রবি ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত, উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ

এপ্রিল ১৭, ২০২৬