বাগেরহাটে এম এ এইচ সেলিম তিন আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন

বাগেরহাট প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৪ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম। সোমবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বড় ছেলে মেহেদী হাসান প্রিন্স।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোত্তালেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এম এ এইচ সেলিমের পক্ষে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী), বাগেরহাট-২ (সদর-কচুয়া) ও বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সিলভার লাইন গ্রুপের কর্ণধার ও বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট গ্রামের বাসিন্দা। নব্বইয়ের দশকের শেষভাগে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং পরবর্তীতে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ হেলাল উদ্দিনকে পরাজিত করে বাগেরহাট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে থাকা অবস্থায় তিনি বাগেরহাটের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মুনিগঞ্জ সেতু, শহররক্ষা বাঁধ, মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজসহ একাধিক শিক্ষা ও অবকাঠামোগত প্রতিষ্ঠান তাঁর সময়েই গড়ে ওঠে।
বিএনপি ক্ষমতা হারানোর পর তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তিনি জেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। দীর্ঘদিন রাজনৈতিক প্রতিকূলতা ও আওয়ামী লীগের রোষানলে পড়ে রাজনীতির বাইরে থাকা শেষে তাঁর প্রত্যাবর্তনের ঘোষণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এম এ এইচ সেলিম স্থানীয় জনগণের প্রতি দায়বদ্ধতা জানিয়ে বলেছেন, তাঁর লক্ষ্য শিল্পায়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন। নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই স্থানীয় অবকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য একটি সুদূরপ্রসারী অর্থনৈতিক রূপরেখা প্রণয়নের কাজ শুরু হয়েছে।
তাঁর বড় ছেলে মেহেদী হাসান প্রিন্স জানান, বাবার পক্ষে তিন আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তারা জনগণের পাশে থেকে কাজ করতে চান এবং সকলের দোয়া কামনা করছেন। এম এ এইচ সেলিমের প্রত্যাবর্তন বাগেরহাটের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করেছে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

ডিসেম্বর ২২, ২০২৫