নবীনগরে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার কাজী নাজমুল হোসেন তাপসের

মাজহারুল ইসলাম বাদল

নবীনগরে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের জনসমাবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের কাজী নাজমুল হোসেন তাপসের উদ্যোগে নবীনগরে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসমাবেশে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

বাবার অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাজী নাজমুল হোসেন তাপস বলেন,
“আমি তাপস আপনাদের সন্তান, আপনাদের ভাই। আপনারা আমার বাবা মরহুম কাজী আনোয়ার সাহেবকে ভালোবেসে চারবার নবীনগরের এমপি নির্বাচিত করেছিলেন। সেই সুবাদে আমাকে একবার সুযোগ দিলে আমি আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই।”

২০১৮ সালের অভিজ্ঞতা তুলে ধরেন কাজী নাজমুল হোসেন তাপস

তিনি বলেন,
“২০১৮ সালে আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলাম। তখন আমাদের জন্য পরিস্থিতি অনুকূলে ছিল না, কাজ করার সুযোগও পাইনি। তবে এবার সুযোগ এসেছে। আগামী পাঁচ বছরে নবীনগরে বাস্তব উন্নয়ন করে দেখাতে চাই।”

ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার ঘোষণা

হাজার হাজার মানুষের উপস্থিতিতে কাজী নাজমুল হোসেন তাপস দৃঢ় কণ্ঠে বলেন,
“আমি এমপি নির্বাচিত হলে নবীনগরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।”
তিনি আরও জানান, নির্বাচিত হলে নবীনগরের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, এতিমখানা, কবরস্থান ও শ্মশানসহ সকল অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করা হবে।

প্রতিহিংসার রাজনীতি নয়, ঐক্যের আহ্বান

সমাবেশের শেষ পর্যায়ে কাজী নাজমুল হোসেন তাপস বলেন,
“আমি অঙ্গীকার করছি—নবীনগরে কোনো প্রতিহিংসার রাজনীতি হতে দেব না। আমাদের একটাই পরিচয়, আমরা সবাই বাংলাদেশের নাগরিক।”

নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

এ সময় বিএনপি ও সদ্য বহিষ্কৃত অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ হাজার হাজার সমর্থকের উপস্থিতি জনসমাবেশকে উৎসবমুখর করে তোলে।

ফেব্রুয়ারি ৮, ২০২৬