নিউজ ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল নিয়ে তৈরি হওয়া সব ধরনের শঙ্কা ও উদ্বেগ নাকচ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, বাংলাদেশের অতীতের সব নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনী পরিবেশ অনেক বেশি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও কমিশনের সার্বিক প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সব শঙ্কা উড়িয়ে ইসির বক্তব্য
নির্বাচন কমিশনার জানান, তিন দিন নয়—১৩ ফেব্রুয়ারির মধ্যেই পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। এমনকি পুরো দিনও লাগবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন ঘিরে যেসব শঙ্কা তৈরি হয়েছিল, সেগুলো সবার সম্মিলিত প্রচেষ্টায় ইতোমধ্যে কাটিয়ে ওঠা গেছে। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীসহ প্রায় ১১ থেকে ১২ লাখ সদস্য মোতায়েন থাকবে। অতীতের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, প্রতিটি আসনে একাধিক মনিটরিং টিম কাজ করবে এবং প্রতি দুই ঘণ্টা অন্তর তথ্য পাঠানো হবে কেন্দ্রীয় মনিটরিং সেলে। বিদ্যুৎ সংযোগ থাকা কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় গুজব প্রতিরোধে একটি বিশেষ ‘ফ্যাক্ট-ফাইন্ডিং সেল’ কাজ করছে বলেও জানান নির্বাচন কমিশনার।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আধুনিক অটোমেশন ব্যবস্থা ও একাধিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে দ্রুত ফল সংগ্রহ করা হবে। তবে দুর্গম এলাকার কিছু কেন্দ্রে সামান্য সময় লাগতে পারে।
তিনি জানান, যৌথ বাহিনীর চলমান অভিযানে অধিকাংশ লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনো ধরনের হয়রানি বরদাস্ত করা হবে না।
সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সাংবাদিককে বাধা দেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শেষে তিনি বলেন, নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সবাইকে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার অনুরোধ জানান তিনি।
ত্রয়োদশ সংসদ নির্বাচন: সব শঙ্কা উড়িয়ে ইসির আশ্বাস, ১৩ ফেব্রুয়ারির মধ্যেই ফল