জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার বাংলাদেশ গড়তে হবে : আমীর খসরু

মুহাঃ এনামুল আহাদ এনাম (চট্টগ্রাম)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে জনগণকে সঙ্গে নিয়েই দেশ গড়ার রাজনীতি করতে হবে। তিনি বলেন, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও কল্যাণকে প্রাধান্য দিয়েই গড়ে উঠবে “শহীদ জিয়ার বাংলাদেশ”। জনগণের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে পারলেই দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারা সুসংহত হবে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (৩০ মে) দুপুরে নগরীর কাজীর দেউরী মোড়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুঃস্থ, অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সুবিধাবঞ্চিত মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে সার্কিট হাউসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই স্থান আজও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন হয়ে আছে। তিনি বলেন, একজন মানুষকে হত্যা করা গেলেও তার আদর্শ, দর্শন ও জনগণের প্রতি দায়বদ্ধতাকে কখনো হত্যা করা যায় না। “শহীদ জিয়ার বাংলাদেশ” গঠনের মূল ভিত্তি ছিল বহুদলীয় গণতন্ত্র, জাতীয় ঐক্য ও অর্থনৈতিক মুক্তি।

তিনি আরও বলেন, শহীদ জিয়া দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন ধারা তৈরি করেছিলেন। একদলীয় শাসনব্যবস্থার পরিবর্তে জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন তিনি। দেশের উন্নয়ন ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তুলতে কৃষি, শিল্প ও গ্রামীণ অর্থনীতিতে যে পরিবর্তন এনেছিলেন, তা এখনো দেশের মানুষ স্মরণ করে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দল দীর্ঘদিন টিকে থাকতে পারে না।

নেতাকর্মীদের উদ্দেশে আমীর খসরু বলেন, রাজনীতি হতে হবে মানুষের কল্যাণের জন্য। যাদের ভোটে রাজনীতিবিদরা নেতৃত্বে আসেন, সেই সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে না পারলে রাজনীতির উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়। তিনি বলেন, “শহীদ জিয়ার বাংলাদেশ” প্রতিষ্ঠা করতে হলে জনগণের প্রত্যাশা, অধিকার ও ন্যায্য দাবিকে গুরুত্ব দিতে হবে। শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, সামাজিক দায়িত্ববোধ নিয়েও কাজ করতে হবে।

অনুষ্ঠানের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। মহান মুক্তিযুদ্ধে তার স্বাধীনতার ঘোষণা জাতিকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছিল। পরবর্তীতে দেশের সংকটময় সময়ে নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়েছিলেন। তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ আজও দেশের কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, শহীদ জিয়ার শাসনামলে দেশে অর্থনৈতিক উন্নয়ন, কৃষি বিপ্লব, পোশাক শিল্পের প্রসার এবং বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী হয়েছিল। তার বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের মানুষের মধ্যে নতুন আত্মপরিচয় সৃষ্টি করেছিল। “শহীদ জিয়ার বাংলাদেশ” গঠনে নতুন প্রজন্মকে তার আদর্শ সম্পর্কে জানাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সভাপতি ডা. শাহাদাত হোসেন উপস্থিত দুঃস্থ, অসহায় ও পথচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরোও পড়ুন – মহেশপুরে শহীদ জিয়াউর রহমান স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

মে ৩১, ২০২৬