ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী তৎপরতা জোরদার, ৬ আসনে মনোনয়ন দিল ইনসানিয়াত বিপ্লব

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলায় নির্বাচনী তৎপরতা ধীরে ধীরে জোরালো হয়ে উঠছে। দেশের নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব (প্রতীক: আপেল) মানবিক ও নৈতিক রাজনীতির প্রত্যয় নিয়ে জেলার ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। সোমবার ২৯ ডিসেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে দলটির মনোনীত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম দাখিল করেন।
মনোনয়ন দাখিলের মাধ্যমে ইনসানিয়াত বিপ্লব ব্রাহ্মণবাড়িয়া জেলায় সংগঠনিক শক্তি ও রাজনৈতিক উপস্থিতি জানান দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, দুর্নীতিমুক্ত সমাজ, মানবিক রাষ্ট্রব্যবস্থা এবং ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি এবারের নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করছে।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর উপজেলা) আসনে ইনসানিয়াত বিপ্লবের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন ইঞ্জিনিয়ার শরীফ মৃধা। তিনি স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির ওপর গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ) আসনে মনোনয়ন জমা দেন দলের প্রার্থী মাঈনউদ্দিন। এই আসনে শিল্পাঞ্চল ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা) আসনে দলের মনোনীত প্রার্থী শেখ হানিফ মনোনয়নপত্র জমা দেন। শহরকেন্দ্রিক নাগরিক সেবা, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নকে তিনি গুরুত্ব দিচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া উপজেলা) আসনে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন এডভোকেট রাফি উদ্দিন। সীমান্তবর্তী এই এলাকায় আইনশৃঙ্খলা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথা জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর উপজেলা) আসনে মনোনীত প্রার্থী মোহাম্মদ আশরাফুল হক মনোনয়নপত্র দাখিল করেন। কৃষি, শিক্ষা ও স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার বিষয়টি তাঁর নির্বাচনী ভাবনায় গুরুত্ব পাচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর উপজেলা) আসনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মো. হাবিবুর রহমান। নদীভাঙন, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থানের সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার রয়েছে তাঁর নির্বাচনী পরিকল্পনায়।
ইনসানিয়াত বিপ্লবের ছয়টি আসনে একযোগে মনোনয়ন দাখিল ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, মানবতার রাজনীতির স্লোগান নিয়ে দলটির এই অংশগ্রহণ ভোটের মাঠে ভিন্নমাত্রা যোগ করতে পারে।

ডিসেম্বর ২৯, ২০২৫