সেলিম মাহবুবঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা ঢাকা-৯ আসনে রাজনৈতিক তৎপরতা আরও জোরালো হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে হাবিবুর রশিদ হাবিব আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার ২৯ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় নির্বাচন কমিশনের নির্ধারিত সকল নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে মনোনয়নপত্র গ্রহণ করা হয়।
ঢাকা-৯ সংসদীয় আসনটি মূলত সবুজবাগ, খিলগাঁও ও মুগদা এলাকা নিয়ে গঠিত। এটি রাজধানীর একটি ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত, যেখানে ভোটার সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। এই আসনে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায় এবং প্রতিটি নির্বাচনে এ আসনটি ব্যাপক আলোচনার কেন্দ্রে থাকে।
মনোনয়নপত্র জমাদান শেষে হাবিবুর রশিদ হাবিব নির্বাচনের সার্বিক পরিবেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, দেশের মানুষ দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে আবার ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। সেই অধিকার সুরক্ষিত রাখা এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটানোই আসন্ন নির্বাচনের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণ যেন নিজের পছন্দ অনুযায়ী জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে। নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা গণতন্ত্রের অন্যতম মৌলিক শর্ত বলেও তিনি উল্লেখ করেন।
মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে ঢাকা-৯ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা-৯ আসনে বিএনপির এই মনোনয়ন দাখিল নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে। সামনে প্রচারণা ও ভোটের হিসাব-নিকাশে এ আসনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
ভোটের মাঠে ঢাকা-৯, বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন হাবিবুর রশিদ হাবিব