সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন কাজী নাজমুল হোসেন তাপস

মাজহারুল ইসলাম বাদলঃ

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটেছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রয়াণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপদেষ্টা মণ্ডলির সাবেক সদস্য মরহুম কাজী আনোয়ার হোসেনের সুযোগ্য সন্তান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের জন্য নয়, বরং সমগ্র জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এক শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছিল। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আপসহীন অবস্থান নিয়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করে গেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
কাজী নাজমুল হোসেন তাপস মনে করেন, বেগম খালেদা জিয়া ছিলেন কেবল একজন রাজনৈতিক নেত্রী নন, বরং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনার প্রতীক। তাঁর সাহসী নেতৃত্ব ও দৃঢ় মনোবল বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও অনুপ্রাণিত করেছে। তাঁর অবর্তমানে দেশের রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।
বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর আনুমানিক ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। কিডনি জটিলতা, হৃদরোগসহ একাধিক শারীরিক জটিলতার পাশাপাশি সর্বশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি প্রায় এক মাস ধরে হাসপাতালে নিবিড় চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে সুস্থ করে তোলা সম্ভব হয়নি।
তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনসহ সারা দেশের বিএনপির নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত। বিভিন্ন স্থানে শোকসভা, দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া বহু সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর রাজনৈতিক অবদান ও সংগ্রামের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিসেম্বর ৩০, ২০২৫