বিপিএলের ঢাকা পর্বে অনিশ্চয়তা: এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে ম্যাচ বয়কট ক্রিকেটারদের

ক্রীড়া প্রতিবেদকঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬-এর সিলেট পর্বের খেলা শেষ হওয়ার পর আজ থেকে শুরু হওয়ার কথা ছিল ঢাকা পর্বের খেলা। সূচি অনুযায়ী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। তবে নির্ধারিত সময় দুপুর ১টায় ম্যাচ শুরুর কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো দল মাঠে নামেনি। এতে করে বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় রয়েছেন ক্রিকেটাররা। বিসিবির কয়েকজন পরিচালক পরিস্থিতি সামাল দিতে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করলেও এখন পর্যন্ত কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

সূত্র অনুযায়ী, বোর্ডের পক্ষ থেকে এম নাজমুল ইসলামকে অর্থ বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার একটি প্রস্তাব দেওয়া হয়। তবে ক্রিকেটাররা শুধুমাত্র দায়িত্ব পরিবর্তন নয়, বিসিবির পরিচালক পদ থেকেই তাঁর পদত্যাগ দাবি করে আসছেন। এ দাবিতে তাঁরা একমত ও অটল রয়েছেন বলে জানা গেছে।

এর পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে গতকাল গণমাধ্যমের সামনে এম নাজমুল ইসলামের দেওয়া একাধিক বিতর্কিত মন্তব্য। টি–টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হলে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি বিসিবি পুষিয়ে দেবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!”

আরেকটি প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, “আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, সেটা ফেরত দাও।”

এই মন্তব্যগুলোকে ক্রিকেটাররা অবমাননাকর ও পেশাদারিত্ববিরোধী বলে মনে করছেন। ফলে তারা একযোগে বিপিএলের ম্যাচ বয়কটের ঘোষণা দেন, যা দেশের ক্রিকেট অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে।

এদিকে ঢাকা পর্বের প্রথম দিনের খেলা অনিশ্চিত হয়ে পড়ায় দর্শক, স্পনসর ও সম্প্রচার সংশ্লিষ্টদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত সমাধান না হলে বিপিএলের সূচি ও সামগ্রিক আয়োজন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

জানুয়ারি ১৫, ২০২৬