নিউজ ডেস্কঃ
একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম কমেছে ১৫ হাজার ৭৪৬ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, যা আজ শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
তেজাবী স্বর্ণের দাম কমায় নতুন সিদ্ধান্ত
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের দাম কমে যাওয়ায় এই মূল্য হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজার পরিস্থিতি বিবেচনায় এনে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।
বিভিন্ন ক্যারেটের স্বর্ণের নতুন দর
নতুন মূল্য তালিকা অনুযায়ী,
২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা
২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা
১৮ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা
রুপার দামেও হ্রাস
স্বর্ণের পাশাপাশি রুপার দামেও কমতি এসেছে। বাজুসের ঘোষণা অনুযায়ী,
২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৭ হাজার ২৯০ টাকা
২১ ক্যারেট রুপা ৬ হাজার ৯৪০ টাকা
১৮ ক্যারেট রুপা ৫ হাজার ৯৪৯ টাকা
সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৪৩২ টাকা
গত সপ্তাহে ছিল রেকর্ড দাম
উল্লেখ্য, গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাবে দেশের বাজারেও বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা যায়। বৃহস্পতিবার এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হলে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।
আরোও পড়ুন – দেশে আবারও স্বর্ণের দাম বেড়েছে — নতুন রেকর্ড ২২ ক্যারেট এক ভরি ১ লাখ ৯৭ হাজার টাকা
একদিনের ব্যবধানে স্বর্ণের দাম কমল ১৫ হাজার ৭৪৬ টাকা