রাজশাহী মহানগর যুবদলের কমিটি নিয়ে তুমুল বিতর্ক ও তৃণমূলে ক্ষোভ

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগর যুবদলের আংশিক কমিটি প্রকাশ

রাজশাহী মহানগর যুবদলের আংশিক কমিটি প্রকাশকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঘোষিত এ কমিটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ, হতাশা ও নানা অভিযোগ সামনে আনছেন দলীয় নেতাকর্মীরা।

ত্যাগী নেতাকর্মীদের বাদ দেওয়ার অভিযোগ

গত ১৬ ফেব্রুয়ারি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগরের ৪১টি সাংগঠনিক ওয়ার্ডের আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদনের তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে আগামী ৩০ দিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণ করতে হবে।
বিজ্ঞপ্তিটি যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশের পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়।

অনুপ্রবেশ ও বিতর্কিতদের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন

একাধিক ত্যাগী নেতা-কর্মীর অভিযোগ, হত্যা মামলার আসামি, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের একাধিক ওয়ার্ড কমিটিতে স্থান দেওয়া হয়েছে। তাদের দাবি, আন্দোলন-সংগ্রামে নির্যাতিত ও জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারীদের বাদ দিয়ে বিতর্কিতদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নেতাকর্মীদের ভাষ্য, কর্মীসভায় ঘোষণা ছিল—ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে এবং যারা প্রতিপক্ষ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বা অপকর্মে জড়িত, তাদের স্থান দেওয়া হবে না। বাস্তবে তার ব্যত্যয় ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল হক ট্রফি নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, সার্চ (যাচাই-বাছাই) কমিটির মতামত না নিয়েই ওয়ার্ড কমিটি প্রকাশ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা অভিযোগগুলো নজরে নেওয়া হয়েছে এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী মহানগর যুবদলের এই আংশিক কমিটি নিয়ে চলমান বিতর্কে দলীয় শৃঙ্খলা, ত্যাগীদের মূল্যায়ন ও অনুপ্রবেশ ঠেকানোর প্রশ্ন এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আরোও পড়ুন – শ্রীনগরে অসুস্থ যুবদল নেতার পাশে জেলা বিএনপি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬