ডাবুয়ার সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল আলমের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি

রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ বিএনপি নেতা দিদারুল আলম ১৪ এপ্রিল সকাল সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দিদারুল আলম এর মৃত্যুতে পুরো রাউজান এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে গভীর শোকের সৃষ্টি হয়।

তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে গভীর শোক বিরাজ করছে। একইসঙ্গে বিভিন্ন নেতৃবৃন্দ দিদারুল আলম এর রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন। শোকাহত পরিবারের প্রতি তারা সমবেদনা জানান। রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এলাকায় দিদারুল আলম ছিলেন একজন পরিচিত ও সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব।

একইদিন রাত ৯টায় পশ্চিম ডাবুয়া গাউছিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সকলে দিদারুল আলম এর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তার অবদানের প্রতি শ্রদ্ধা জানান।

জানাজায় জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু, জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজলসহ আরও অনেক নেতা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দিদারুল আলম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের পাশে থাকার ঘোষণা দেন।

আরোও পড়ুন – রাউজানে পুলিশের অভিযানে এলজি, কার্তুজ ও ছোরা উদ্ধার; গ্রেফতার ১

এপ্রিল ১৬, ২০২৬