সাংবাদিক খান মেহেদীর সম্পাদনায় আসছে “জনতার কণ্ঠস্বর ২৪”

নিজস্ব প্রতিবেদকঃ

সত্যের সন্ধানে জনতার সাথে এই স্লোগানকে ধারণ করে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন অনলাইন সংবাদমাধ্যম “জনতার কণ্ঠস্বর ২৪”। আধুনিক ডিজিটাল সাংবাদিকতা, তথ্যভিত্তিক রিপোর্টিং এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের লক্ষ্য নিয়ে এই প্ল্যাটফর্মটি ইতোমধ্যে অনলাইন কার্যক্রম শুরু করেছে। নতুন এই উদ্যোগকে কেন্দ্র করে গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। প্রথম ধাপেই অনলাইন নিউজ প্রকাশ শুরু হওয়ায় পাঠক আগ্রহও দ্রুত বাড়ছে।

এই নতুন উদ্যোগের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ গণমাধ্যম কর্মী ও লেখক সাংবাদিক খান মো: মেহেদী। তাঁর দীর্ঘ সাংবাদিকতা অভিজ্ঞতা ও অনুসন্ধানী রিপোর্টিংয়ের ভিত্তিতে জনতার কণ্ঠস্বর একটি আধুনিক, চৌকস ও তথ্যনির্ভর নিউজ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠছে। তিনি বিশ্বাস করেন, জনতার কণ্ঠস্বর সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে এবং ডিজিটাল সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

পত্রিকাটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর, যিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির চেয়ারম্যান। তিনি বলেন, সাংবাদিক খান মেহেদী দীর্ঘদিন ধরে নিরপেক্ষভাবে সাংবাদিকতা করে আসছেন এবং বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন। তার মতে, জনতার কণ্ঠস্বর সাংবাদিকদের অধিকার ও জনগণের সত্য তথ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাংবাদিক খান মেহেদী ২০১৩ সালে জাতীয় দৈনিক সমাচার পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা জগতে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে তিনি সময় এক্সপ্রেস নিউজ, আজকালের কণ্ঠ, ঢাকার বার্তা এবং একাওর সংবাদসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একাধিক গণমাধ্যমে ক্রাইম রিপোর্টার, সম্পাদক ও প্রকাশক হিসেবে কাজ করছেন। তাঁর নেতৃত্বে জনতার কণ্ঠস্বর একটি শক্তিশালী ও অনুসন্ধানী সাংবাদিকতার প্ল্যাটফর্মে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, ডিজিটাল মিডিয়ার এই যুগে জনতার কণ্ঠস্বর ওয়েবসাইট, ভিডিও কনটেন্ট এবং ইউটিউব প্ল্যাটফর্মে সক্রিয় উপস্থিতির মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে অনলাইন সংবাদ গ্রহণের প্রবণতা বাড়ায় এই পত্রিকার গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে। মিডিয়া বিশ্লেষকরা মনে করছেন, নতুন এই উদ্যোগ বাংলাদেশের অনলাইন সাংবাদিকতায় নতুন প্রতিযোগিতা ও গুণগত পরিবর্তন আনতে পারে।

আরোও পড়ুন – সংবাদ প্রতিদিনের বার্তা সম্পাদক হলেন তরুণ সাংবাদিক খান মেহেদী!

মে ২, ২০২৬