নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে এক উদ্ভুদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুস সালাম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মাসুদ মিয়া, ৪ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ জামান মিয়া, ৫ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ বাবুল মিয়া, ৯ নম্বর ওয়ার্ড সদস্য হান্নানুর রফিক রঞ্জু এবং সংরক্ষিত মহিলা সদস্য আরজুদা বেগম খুকীসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
সভায় শত শত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানান। বিশেষ করে গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট প্রদানের প্রক্রিয়া, ভোটারের অধিকার ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরা হয়।
আলোচনা সভায় উপস্থিত সাধারণ জনগণের কাছ থেকে গণভোট ও নির্বাচন সংক্রান্ত মতামত গ্রহণ করা হয়। বক্তারা বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
সভা শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভোটার সচেতনতামূলক আলোচনা সভা