মুহাম্মদ এমরান,বান্দরবানঃ
পার্বত্য বান্দরবানে শিশুরা খেলতে গিয়ে পুলিশের লুট হওয়া দুটি গ্যাস গ্রেনেড কুড়িয়ে পেয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে গ্রেনেড দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বান্দরবান শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন কাশেম পাড়া এলাকার একটি ঝিরির পাশে গ্রেনেড দুটি পাওয়া যায়।
খেলতে গিয়ে ঝিরির পাশে গ্রেনেডের সন্ধান
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, জেলা সদরের কাশেম পাড়া এলাকায় কয়েকজন শিশু ঝিরির পাশে খেলার সময় পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো একটি বস্তু দেখতে পায়। কৌতূহলবশত পলিথিন খুলে তারা গোলাকার দুটি বস্তু পায় এবং খেলনার ভেবে নিয়ে আসে।
স্থানীয়দের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর
পরবর্তীতে স্থানীয়রা বস্তুগুলো বোমা হতে পারে বলে সন্দেহ করলে বাসস্ট্যান্ড এলাকায় টহলরত পুলিশের কাছে গ্রেনেড দুটি হস্তান্তর করা হয়। পুলিশ গ্রেনেড দুটি উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে বালতির পানিতে ডুবিয়ে রাখে।
শিশুদের বক্তব্য
ঘটনা সম্পর্কে শিশু তনিম ও তানভি জানায়, খেলতে গিয়ে ড্রেনের ওপর পলিথিনে মোড়ানো অবস্থায় গ্রেনেডগুলো পেয়ে আমরা খেলনার ভেবে নিয়ে আসি। পরে বোমা বলা হলে পুলিশের কাছে দিয়ে দেই।
উদ্ধার হওয়া গ্রেনেড পুলিশের—জানালেন পুলিশ সুপার
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান পুলিশ সুপার মো. আবদুর রহমান জানান, উদ্ধার হওয়া দুটি গ্যাস গ্রেনেড পুলিশের ব্যবহৃত। এগুলো সাধারণত মব ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয়।
তিনি আরও বলেন, গত ৫ আগস্ট বান্দরবান থানা আক্রান্ত না হওয়ায় এসব গ্রেনেড বান্দরবান পুলিশের নয়। স্পষ্টতই এগুলো অন্য জেলা থেকে পুলিশের লুট হওয়া গ্রেনেড।
নির্বাচনে কোনো প্রভাব পড়বে না
পুলিশ সুপার দাবি করেন, উদ্ধার হওয়া গ্রেনেডের ঘটনায় আসন্ন জাতীয় নির্বাচনে কোনো ধরনের প্রভাব পড়বে না।
আরোও পড়ুন – সিরাজদিখানে পুলিশের আশ্রয়ে বেপরোয়া মাদক–দস্যু সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ
বান্দরবানে খেলতে গিয়ে শিশুরা কুড়িয়ে পেল পুলিশের লুট হওয়া গ্রেনেড