হাবিপ্রবি প্রতিনিধিঃ
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং মানবিকতা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) বন্ধুসভা আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী কর্মসূচি ‘সহমর্মিতার ঈদ’।
সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
রবিবার (১৫ মার্চ) সহমর্মিতার ঈদ কর্মসূচির অংশ হিসেবে হাবিপ্রবি বন্ধুসভার সদস্যরা নিজ নিজ জেলার বিভিন্ন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
ঈদকে সামনে রেখে বিতরণ করা এসব সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও প্রয়োজনীয় উপহারসামগ্রী। এর মাধ্যমে অসচ্ছল পরিবারগুলোর সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করেছেন বন্ধুসভার সদস্যরা।
বিভিন্ন জেলায় একযোগে কার্যক্রম
দেশের বিভিন্ন জেলায় অবস্থানরত হাবিপ্রবি বন্ধুসভার সদস্যরা সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অনেক সুবিধাবঞ্চিত পরিবার ঈদ উপলক্ষে প্রয়োজনীয় সহায়তা পেয়েছে।
এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল সমাজে সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া।
হাবিপ্রবি বন্ধুসভার সভাপতি আশিকুর রহমান বলেন,
“বন্ধুসভার উদ্যোগে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, সমাজের বিত্তবানরা যদি এ ধরনের উদ্যোগে এগিয়ে আসেন, তবে আরও বেশি মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া সম্ভব হবে। ভবিষ্যতেও আমরা আরও বড় পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যেতে চাই।”
আরোও পড়ুন – পলাশে পথশিশুদের ঈদের জামা বিতরণ | পাপনের উদ্যোগে অর্ধশতাধিক শিশুর মুখে হাসি
সহমর্মিতার ঈদ: হাবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ