মোরেলগঞ্জে তীব্র গরমে শিক্ষার্থী অসুস্থ, এসএসসি কেন্দ্রে চিকিৎসার পর পরীক্ষা

এনায়েত করিম রাজিব, ( বাগেরহাট )

বাগেরহাটের মোরেলগঞ্জে তীব্র তাপপ্রবাহের মধ্যে এসএসসি পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রচণ্ড গরম ও ধুলাবালির কারণে পরীক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পরীক্ষা চলাকালে ১০৯ নম্বর কক্ষে শিলা রানী (বৃষ্টি) নামে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে মাথা ঘোরা ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। তিনি বারইখালী ইউনিয়নের দক্ষিণ সুতালড়ী এলাকার এইচ. এম. জে. কে. এম. মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, তার আগে থেকেই এলার্জিজনিত শ্বাসকষ্টের সমস্যা ছিল।

কেন্দ্র সূত্রে জানা যায়, দীর্ঘ সময় গরমের মধ্যে পরীক্ষার হলে বসে থাকার কারণে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পানিশূন্যতায় ভুগতে শুরু করেন। এতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং পরীক্ষা চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন।

ঘটনার সঙ্গে সঙ্গে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা দ্রুত ব্যবস্থা নিয়ে শিলা রানীকে ভ্যানে করে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে তাকে অক্সিজেনসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিছু সময় পর তার শারীরিক অবস্থার উন্নতি হলে আবার তাকে পরীক্ষাকেন্দ্রে ফিরিয়ে আনা হয়।

তবে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার কারণে তিনি পুরো সময় পরীক্ষা দিতে পারেননি। জানা গেছে, তিনি মাত্র ৩০ মিনিটের মতো সময় পরীক্ষায় অংশ নিতে পেরেছেন। এতে তার ফলাফলের ওপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।

শিলা রানী বলেন, গরম ও ধুলার কারণে হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি। পরে চিকিৎসা নিয়ে আবার পরীক্ষায় বসি। কিন্তু সময় কম থাকায় সব প্রশ্ন লিখতে পারিনি।

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা জানান, চলমান তাপপ্রবাহে আরও শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঝুঁকি রয়েছে। তাই পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত ফ্যান, পানি ও চিকিৎসা সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

আরোও পড়ুন – অসহায় বৃদ্ধা আশ্রয় সংকট, ঝড়-বৃষ্টিতে মানবেতর জীবন কাটাচ্ছেন জেলেকা বেওয়া

এপ্রিল ২১, ২০২৬