সালেকুজ্জামান শামীম, মহেশপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে। মে দিবস মহেশপুর উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল ১০টায় উপজেলা ও পৌর জাতীয়তাবাদী শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দিবসটি ঘিরে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে শ্রমজীবী মানুষ, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীরা কলেজ বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন। পরে “দুনিয়ার মজদুর এক হও” স্লোগান সামনে রেখে র্যালি বের করা হয়।
র্যালিটি কলেজ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা এ সময় শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মঘণ্টা নির্ধারণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। রঙিন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় বাসিন্দারাও সড়কের পাশে দাঁড়িয়ে কর্মসূচি উপভোগ করেন। মে দিবস মহেশপুর আয়োজনে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র্যালি শেষে কলেজ বাসস্ট্যান্ড এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ আমিরুল ইসলাম খাঁন চুন্নু। এছাড়াও বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাঁন (কহি), মো. জিয়াউর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি হলেও অনেক ক্ষেত্রেই তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, সময়মতো বেতন, চিকিৎসা সুবিধা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। বক্তারা আরও বলেন, দক্ষ ও সন্তুষ্ট শ্রমিকশ্রেণি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সরকারসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে এগিয়ে আসতে হবে। মে দিবস মহেশপুর অনুষ্ঠানে এসব দাবি জোরালোভাবে তুলে ধরা হয়।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে শ্রমজীবী মানুষের সুখ-সমৃদ্ধি, নিরাপত্তা এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। তারা শ্রমিক ইউনিয়নগুলোকে শক্তিশালী করার পাশাপাশি কর্মীদের সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।
স্থানীয় শ্রমিকরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান সময়ে শ্রমজীবী মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তাই ন্যায্য মজুরি বৃদ্ধি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শ্রম আইন বাস্তবায়ন এখন সময়ের দাবি। অনেকেই আশা প্রকাশ করেন, মে দিবস মহেশপুর এর মতো আয়োজন শ্রমিকদের দাবি আদায়ে নতুন শক্তি ও প্রেরণা জোগাবে।
আরোও পড়ুন – মহান মে দিবসে মোড়েলগঞ্জে শ্রমিক ঐক্যের আহ্বান
মহেশপুরে মে দিবস পালন: র্যালি, আলোচনা সভায় শ্রমিক অধিকার দাবি