বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না তামিম ইকবাল

বিশেষ প্রতিবেদক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অন্যতম তারকা ব্যাটার তামিম ইকবাল। বুধবার (১ অক্টোবর) সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে এসে তিনি নিজের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেন।

গতকাল থেকেই ক্রিকেট মহলে তামিমের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। ক্রিকেট অঙ্গনের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নির্বাচনে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে অন্তত ১০ থেকে ১২টি ক্লাব তাদের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে চূড়ান্ত করতে মঙ্গলবার রাতেই ক্লাবগুলোর প্রতিনিধিরা এক জরুরি বৈঠকে বসেছিলেন।

তামিম ইকবাল দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটে নেতৃত্ব ও অভিজ্ঞতা দিয়ে দলকে এগিয়ে নিয়ে গেছেন। তবে প্রশাসনিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকায় এবার তিনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন। তামিমের এই সিদ্ধান্ত সমর্থকদের মাঝে নানা আলোচনা তৈরি করেছে। অনেকে মনে করছেন, ক্রিকেটের স্বার্থেই তাঁর এ পদক্ষেপ প্রয়োজন ছিল।

এদিকে, বিসিবির নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। আজ (১ অক্টোবর) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং একইসাথে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশের দিন। ফলে তামিমের নাম ওই তালিকায় আর থাকছে না।

বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালের অবদান অনস্বীকার্য। মাঠে তাঁর ব্যাটিং দিয়ে যেমন দেশকে অসংখ্য আনন্দ উপহার দিয়েছেন, তেমনি প্রশাসনিক দিক থেকেও খেলাটির উন্নয়নে তাঁর অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তবে এবার তিনি মাঠের বাইরে থেকে বিসিবির নির্বাচন ঘিরে নতুন দিক উন্মোচন করলেন।

অক্টোবর ১, ২০২৫