সেলিম মাহবুব, ছাতকঃ
বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের দিকনির্দেশনায় ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি’র ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবিতে লিফলেট বিতরণ শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামে বিএনপি নেতৃবৃন্দ তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ শেষে ধানের শীষ প্রতীকের প্রচারণা ও দলীয় কর্মসূচির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি অনুষ্ঠিত হয় ৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ফজর আলীর বাড়িতে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. কবির আহমদ এবং পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. চেরাগ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক পীর মো. ছায়াদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, আহ্বায়ক কমিটির সদস্য মো. নুরুল ইসলাম প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. শাহ আলম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি হিরণ মিয়া, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো. জনি আহমদ, যুগ্ম সম্পাদক মো. আব্দুর রব, প্রচার সম্পাদক মো. কবির মিয়া, বিএনপি নেতা খলিলুর রহমান, ছমির উদ্দিন, সেলিম আহমদ, দিলাল আহমদ, আকবর আলী, মো. কালা মিয়া এবং উপজেলা যুবদল নেতা মো. মিনহাজ আহমেদসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি। তারা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ছাতকের নোয়াগাঁও গ্রামে বিএনপির ৩১ দফা দাবির লিফলেট বিতরণ