উন্নয়নমুখী কর্মকাণ্ডে প্রশংসিত ইউএনও তৌহিদুর রহমানকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: শরিফ মিয়া

ইসলামপুর উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান বদলিজনিত কারণে দায়িত্ব ছাড়তে যাচ্ছেন। তাকে বিদায় জানাতে ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিকরা এক আন্তরিক সংবর্ধনার আয়োজন করেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক সমাজ অংশ নেয় এবং ইউএনও’র দায়িত্ব পালনকালীন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তার কর্মদক্ষতার প্রশংসা করে।

দীর্ঘ এক বছর দুই মাস ইসলামপুরে দায়িত্ব পালনকালে ইউএনও তৌহিদুর রহমান উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করেছেন। তার নেতৃত্বে পৌরসভা ও ইউনিয়ন এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়। নগরায়নের চাপে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে তিনি দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও ড্রেনেজ সংস্কারের উদ্যোগ নেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করে বর্জ্য ব্যবস্থাপনা সহজতর করা হয়।

নানা চ্যালেঞ্জ নিয়েও তিনি রাস্তা-ঘাট সংস্কার, বন্যা-ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে উদ্ধার ও মনিটরিং, গ্রাম পুলিশদের বকেয়া বেতন পরিশোধ, স্পিডবোট সংস্কারসহ প্রশাসনিক দায়িত্ব পুরো নিষ্ঠার সঙ্গে পালন করেন। শিক্ষা খাতে অবদান রাখতে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ, শিক্ষা পরিবেশ ও উপস্থিতি বাড়াতে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করেন। তার এসব উদ্যোগ সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয় এবং স্থানীয় বাসিন্দারা প্রত্যক্ষভাবে উন্নয়ন কার্যক্রমের সুফল পেতে শুরু করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে ইউএনও তৌহিদুর রহমান সব ধরনের প্রশাসনিক কাজে স্বচ্ছতা বজায় রেখেছেন এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নিয়েছেন। তার কর্মস্পৃহা, আন্তরিকতা এবং উন্নয়নমুখী চিন্তাভাবনা ইসলামপুরবাসীর মনে জায়গা করে নেবে বলে তারা মন্তব্য করেন।

সাংবাদিকরা আশা করেন, নতুন কর্মস্থলেও তিনি একইভাবে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে ইউএনও তৌহিদুর রহমানও ইসলামপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয় এবং সাংবাদিকরা তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

ডিসেম্বর ২, ২০২৫