সেলিম মাহবুবঃ
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানতের পরিমাণ কমানোসহ তিন দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন। শুক্রবার (১২ ডিসেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে দেশের নির্বাচন ব্যবস্থায় গণতান্ত্রিক সংস্কার এবং প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বর্তমান নির্বাচনী ব্যবস্থায় অর্থনৈতিক বৈষম্যের কারণে সাধারণ মানুষ ও ভূমিহীন জনগোষ্ঠীর জন্য নির্বাচনে অংশগ্রহণ কঠিন হয়ে পড়েছে। উচ্চ অঙ্কের জামানত এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য অতিরিক্ত শর্ত আরোপের ফলে রাজনৈতিক অঙ্গনে ধনী শ্রেণির আধিপত্য তৈরি হচ্ছে, যা গণতন্ত্রের মৌলিক চেতনার পরিপন্থী।
কর্মসূচি থেকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল—জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানতের পরিমাণ বর্তমান ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ৫ হাজার টাকা নির্ধারণ করা। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য আগাম ১ শতাংশ ভোটারের সমর্থন সংগ্রহের বিধান বাতিলের দাবি জানানো হয়। এছাড়া অবিলম্বে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিবন্ধন নিশ্চিত করার বিষয়টিও দাবি তালিকায় অন্তর্ভুক্ত ছিল।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরেও সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়িত হয়নি। কৃষক, শ্রমিক ও ভূমিহীন জনগণ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা ন্যায্য অধিকার ও ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে কৃষকরা ফসল উৎপাদন করেও বাজারে উপযুক্ত দাম না পাওয়ার অভিযোগ তুলে ধরেন।
তারা আরও বলেন, নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় জনগণ জনপ্রতিনিধিত্ব থেকে বঞ্চিত রয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন কার্যক্রম ও গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হচ্ছে। অতীতে বিভিন্ন সময় এসব দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলেও কর্মসূচিতে উল্লেখ করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, নির্বাচন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণ বাড়বে এবং ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর জাতীয় রাজনীতিতে আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হবে। তারা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন।
জাতীয় সংসদ নির্বাচনে জামানত কমানোর দাবিতে ভূমিহীন আন্দোলনের মানববন্ধন