ময়মনসিংহ-১১ আসনে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা, স্বতন্ত্র প্রার্থী মোর্শদ আলম

ময়মনসিংহ ভালুকা প্রতিনিধি: জিসান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রার আলোচনা শুরু হয়েছে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ মোর্শদ আলম। তার এই ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক পরিবেশে নড়াচড়া লক্ষ্য করা যাচ্ছে।

ভালুকা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে আলহাজ্ব মোহাম্মদ মোর্শদ আলম একজন পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। মসজিদ ও মাদরাসা নির্মাণে সহায়তা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা এবং যুবসমাজকে স্বাবলম্বী করতে কর্মসংস্থানমুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি স্থানীয় জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকার গ্রাম ও শহরাঞ্চলে তার সামাজিক কর্মকাণ্ডের সরাসরি সুফল পেয়েছেন বহু মানুষ। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের মাঝে তিনি একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। রাজনৈতিক কোনো দলের প্রভাব ছাড়াই জনগণের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তার প্রার্থিতাকে আরও শক্ত ভিত্তি দিয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

নির্বাচনী মাঠে তার অংশগ্রহণে সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পেয়েছে। অনেকেই মনে করছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার উপস্থিতি ভালুকা আসনের নির্বাচনী প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করবে। তরুণ ভোটার ও নিরপেক্ষ ভোটারদের একটি বড় অংশ উন্নয়ন, স্বচ্ছতা ও মানবিক রাজনীতির প্রত্যাশা নিয়ে তার দিকে ঝুঁকছেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ময়মনসিংহ-১১ আসনে স্বতন্ত্র প্রার্থীর শক্ত অবস্থান নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে গড়ে ওঠা গ্রহণযোগ্যতা ভোটের মাঠে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এতে করে প্রচলিত রাজনৈতিক হিসাব-নিকাশেও পরিবর্তন আসতে পারে বলে তারা মনে করছেন।

ভালুকা উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার লক্ষ্য সামনে রেখে আলহাজ্ব মোহাম্মদ মোর্শদ আলম নির্বাচনী মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন। এখন ভোটারদের রায়ই নির্ধারণ করবে, আগামী দিনে ময়মনসিংহ-১১ আসনের নেতৃত্ব কার হাতে যাবে।

ডিসেম্বর ২৯, ২০২৫