জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ (জেএসএফবি)-এর ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ (জেএসএফবি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মগবাজারে অবস্থিত হোটেল রেড অর্কিডে আয়োজিত এ নির্বাচনে সভাপতি পদে ফারুক হোসেন মজুমদার এবং সাধারণ সম্পাদক পদে কে এম রুবেল নির্বাচিত হয়েছেন।

নির্বাচন ও ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন বাবিসাসের সভাপতি আবুল হোসেন মজুমদার, জনপ্রিয় চিত্রনায়ক রুবেল, সাবেক জেল সুপার ফরমান আলী, অপরূপ টেলিভিশনের চেয়ারম্যান জিন্নাত আলী, ফোরকান সিকদার, গাজী নুরুল হক শাহ, এবি এম সিদ্দিক কায়সার, শাহ আলম বাবলু, আল আমিন, তারেক হোসেইন মুন্না, আব্দুল হালিম নিরব, মঈন উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও অতিথিবৃন্দ।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে সংগঠনকে আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ (জেএসএফবি) দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিক সমাজের পেশাগত মানোন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটি সাংবাদিকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, পেশাগত সংকটে সহযোগিতা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

জানুয়ারি ২১, ২০২৬