অপেক্ষার পর নারায়ণগঞ্জের ৫ টি আসনে সতন্ত্র প্রার্থীদের প্রতীক প্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ

অনেক অপেক্ষার পর নারায়ণগঞ্জ এর ৫ টি আসনের দলীয় প্রতীক ও সতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্ধ হলো। ২১ জানুয়ারি ( বুধবার) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার দলীয় প্রতীক সহ সতন্ত্র প্রার্থীদের প্রতীক ঘোষণা করেন।

নারায়ণগঞ্জের ৫ টি নির্বাচনী আসনে ৪৭ প্রার্থী নির্বাচনি প্রতীক পেয়েছেন।প্রতীক বরাদ্ধ শেষে সকল প্রার্থীদের প্রচারণায় নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

২১ জানুয়ারি ( বুধবার) সকাল ১১ টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে প্রতীক ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির। এ সময় জোট ও দল মনোনীত প্রার্থীরা নির্ধারিত প্রতীক পান।

তবে বেশ কয়েকটি আসনে দেখা যায় বিএনপির বিদ্রোহী প্রার্থী যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এরমধ্যে নারায়ণগঞ্জ-২ আসনের আতাউর রহমান পেয়েছেন কলস প্রতীক, ৩ আসনের রেজাউল করিম পেয়েছেন ঘোড়া প্রতীক, নারায়ণগঞ্জ ৩ ও ৪ আসনে গিয়াস উদ্দিন পেয়েছেন ফুটবল প্রতীক, ৪ আসনের শাহ আলম পেয়েছেন হরিণ প্রতীক।

এ সময় প্রার্থী ও সমর্থকদের নির্বাচনি আচরণবিধি সম্পর্কে সচেতন করা হয়। রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের সতর্ক করে জানান, আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর হবে প্রশাসন। তাই কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

প্রতীক বরাদ্ধ পেয়ে প্রার্থীরা এবারের নির্বাচন নিয়ে প্রত্যেকেই আশাবাদী। প্রার্থীরা আগামীর নারায়ণগঞ্জকে পরিবর্তনের শপথ নিয়ে জয়ের জন্য তারা এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান।

আরোও পড়ুন – নাটকীয় সিদ্ধান্তের অবসান, মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

জানুয়ারি ২১, ২০২৬