মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন যুবদল নেতা জুয়েল মোড়ল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালের শয্যায় রয়েছেন। তিনি বাড়ৈখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত জমির মোড়লের ছেলে।
তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী যুবদল নেতা জুয়েল মোড়লের রাজনৈতিক পথচলা
স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূল থেকে উঠে আসা জুয়েল মোড়ল স্বৈরাচারবিরোধী আন্দোলনের একজন সাহসী যোদ্ধা হিসেবে পরিচিত। দীর্ঘ স্বৈরশাসনামলে নানা নিগ্রহের শিকার হলেও তিনি কখনোই জাতীয়তাবাদী আদর্শ থেকে বিচ্যুত হননি। স্বৈরাচারী রক্তচক্ষু উপেক্ষা করে তিনি সভা-সমাবেশ, মিটিং-মিছিলসহ দলীয় সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে জুয়েল মোড়লের ভূমিকা
মুন্সিগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ আব্দুল্লাহর নেতৃত্বে জুয়েল মোড়লের রাজনৈতিক জীবন শুরু হয়। রাজনৈতিক নানা টানাপোড়েন, স্বার্থ কিংবা পদের মোহ তাকে কখনোই সেই অবস্থান থেকে সরাতে পারেনি। আন্দোলন-সংগ্রামের প্রতিটি পর্যায়ে তিনি অবিচলভাবে ধানের শীষের পক্ষে কাজ করে গেছেন।
স্বৈরাচার সরকার পতনের আন্দোলন শেষে দিন-রাত পরিশ্রম করে জুয়েল মোড়ল আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে সক্রিয় ছিলেন। আগামী ১২ তারিখের কাঙ্ক্ষিত নির্বাচন সামনে রেখে হৃদয়ে অজস্র আশা ও কষ্ট নিয়ে বর্তমানে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন।
হঠাৎ করে হার্ট অ্যাটাক করলে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আগামীকাল রবিবার তার হার্টে রিং বসানোর জন্য অস্ত্রোপচার করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
এদিকে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান বাড়ৈখালী ইউনিয়ন যুবদল, শ্রীনগর উপজেলা যুবদল, মুন্সিগঞ্জ মুক্তিযুদ্ধা প্রজন্ম দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তার সার্বিক খোঁজখবর রাখছেন জেলা বিএনপির সদস্য মোঃ মাশেকুর রহমান দুলু।
মুন্সিগঞ্জ-১ আসনের ধানের শীষের কান্ডারী মোঃ আব্দুল্লাহর ছোট ভাই মোঃ তানভীর ইসলামও হাসপাতালে উপস্থিত হয়ে জুয়েল মোড়লের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
স্থানীয় যুবদলের কয়েকজন নেতা জানান, ত্যাগী ও কর্মঠ নেতা জুয়েল মোড়ল এই মুহূর্তে ভোটের মাঠে অত্যন্ত প্রয়োজনীয় একজন সংগঠক। তারা আশাবাদ ব্যক্ত করেন, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ফিরে আসবেন।
শ্রীনগরে অসুস্থ যুবদল নেতার পাশে জেলা বিএনপি