এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে কে কে গ্রুপ এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে মোরেলগঞ্জ পৌর শহরের নিজ বাসভবনে কে কে গ্রুপ এর চেয়ারম্যান কাজী খায়রুজ্জামান শিপন এসব ঈদ উপহার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কে কে গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক কাজী শাহারুন জামান নিপা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কে কে গ্রুপের উদ্যোগে মোরেলগঞ্জে ৬ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার
এ সময় কাজী খায়রুজ্জামান শিপন বলেন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করার লক্ষ্যেই কে কে গ্রুপ প্রতি বছর এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করে থাকে।
তিনি জানান, চলতি বছর উপজেলার প্রায় ৬ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে কে কে গ্রুপের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হবে।
সামাজিক দায়িত্ববোধের উদাহরণ
কাজী শিপন এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চান। পাশাপাশি তিনি বলেন, দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এলাকাবাসী জানান, কে কে গ্রুপ প্রতি বছর মোরেলগঞ্জে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে থাকে। তাদের এই উদ্যোগকে সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।
আরোও পড়ুন – বাগেরহাটে ঈদের পোশাক বিতরণ: শিক্ষার্থীদের মাঝে আনন্দ
মোরেলগঞ্জে কে কে গ্রুপের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ