বাগেরহাটে গুলিতে যুবক নিহত | চিতলমারীতে চাঞ্চল্য

এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে গুলিতে যুবক নিহত হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেলার চিতলমারী উপজেলার শিবপুর এলাকায় দুষ্কৃতিকারীদের গুলিতে হামজা মুন্সী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত হামজা মুন্সী স্থানীয় রুহুল আমিন মুন্সীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুষ্কৃতিকারী হঠাৎ করে হামজা মুন্সীর বাড়িতে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের চাচা বাচ্চু মুন্সী জানান, গুলির শব্দ শুনে তিনি বাইরে বের হয়ে দেখেন প্রায় ৬ জন ব্যক্তি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে। তিনি বলেন, হামজা মুন্সী খুলনায় ব্যবসা করতেন এবং ওই এলাকার কিছু ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন।

নিহতের পিতা রুহুল আমিন মুন্সী অভিযোগ করে বলেন, ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল বাড়িতে ঢুকে তার ছেলেকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, বাগেরহাটে গুলিতে যুবক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরোও পড়ুন – র‌্যাব-৬ বাগেরহাট থেকে মিন্টু হত্যা মামলার আসামি জাহিদ মোল্লা গ্রেফতার

মার্চ ২৬, ২০২৬