ছাত্রলীগের দারা ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা: সেন্টমার্টিনে উত্তেজনা

কাউছার উদ্দিন হৃদয়, (কক্সবাজার প্রতিনিধি)

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুবকর ছিদ্দিকের নাম সামনে এসেছে। ৬ এপ্রিল (সোমবার) সংঘটিত এ ঘটনার পর পুরো এলাকায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে এবং রাজনৈতিক পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় জসিম উদ্দিন, ইসহাক উদ্দিন, তৌহিদুল ইসলাম ও রিয়াজ উদ্দিন আহত হয়েছেন। আহতদের দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে, যা নিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

উপজেলা ছাত্রদলের নেতা ও সেন্টমার্টিনের বাসিন্দা জাবেদ ইকবাল অভিযোগ করে বলেন, এই ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা একটি পরিকল্পিত ঘটনা। তিনি দাবি করেন, অভিযুক্ত আবুবকর ছিদ্দিক এর আগেও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি আরও বলেন, ২০১২ সালে সেন্টমার্টিন এলাকায় কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর ওপর হামলার ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এদিকে, সর্বশেষ তথ্য অনুযায়ী ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলাকে কেন্দ্র করে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

আরোও পড়ুন – টেকনাফে বিএনপি কার্যালয়ে আগুন, গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই

এপ্রিল ৬, ২০২৬