হালুয়াঘাট প্রতিনিধি : মোস্তফা কামাল জয়
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ০৯নং বালিয়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডে অবস্থিত কমিউনিটি ক্লিনিক দীর্ঘদিন ধরে চরম অবহেলা ও তদারকির অভাবে কার্যত অচল হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ভবনটি এখন জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকলেও এখানে নিয়মিত কোনো চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ কিংবা স্বাস্থ্যকর্মীর উপস্থিতি নেই। ফলে এলাকাবাসী প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। এই কমিউনিটি ক্লিনিক এখন সেবা কেন্দ্রের পরিবর্তে শুধু একটি পরিত্যক্ত স্থাপনায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী কমিউনিটি ক্লিনিক খোলা থাকার কথা থাকলেও অধিকাংশ দিনই তা বন্ধ থাকে। স্বাস্থ্যকর্মী ও সেবিকা নিয়মিত উপস্থিত না থাকায় সাধারণ রোগীরা চিকিৎসা নিতে ব্যর্থ হচ্ছেন। শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের মতো ঝুঁকিপূর্ণ রোগীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। বাধ্য হয়ে তাদের দূরের উপজেলা হাসপাতাল বা বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে, যা সময় ও অর্থ দুই দিক থেকেই অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। এই কমিউনিটি ক্লিনিক কার্যত মানুষের আস্থার জায়গা হারিয়েছে বলে দাবি এলাকাবাসীর।
এলাকাবাসীর আরও অভিযোগ, সন্ধ্যা নামলেই এই কমিউনিটি ক্লিনিক চত্বরটি মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়। এতে এলাকায় নিরাপত্তা ও সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কোনো নজরদারি না থাকায় ভবনটি অরক্ষিত অবস্থায় পড়ে আছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। একই সঙ্গে এই কমিউনিটি ক্লিনিক সংস্কার, নিয়মিত চিকিৎসক ও সেবিকা নিয়োগ এবং সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ আবারও প্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতভাবে পেতে পারে।
আরোও পড়ুন – হালুয়াঘাটে জমি বিরোধে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন দণ্ড | হালুয়াঘাট হত্যা রায়
বালিয়া ক্লিনিক জরাজীর্ণ ভবনে পরিণত: চিকিৎসা সেবা বন্ধ, সন্ধ্যায় মাদক আখড়ার অভিযোগ