বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (৯ মে) শহীদ চান্দু স্টেডিয়ামে দিনব্যাপী এ আয়োজন ঘিরে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার ক্রীড়াবিদ, অভিভাবক ও দর্শকদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে পুরো স্টেডিয়াম এলাকা। তরুণ ক্রীড়াবিদদের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট ও কাবাডির জমজমাট প্রতিযোগিতা দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করে। প্রতিটি ম্যাচেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, যা খেলোয়াড়দের পারফরম্যান্সকে আরও প্রাণবন্ত করে তোলে।
বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত খেলোয়াড়রা অংশ নেন। আয়োজকরা জানান, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলাভিত্তিক সামাজিক উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। প্রতিযোগিতাকে ঘিরে স্টেডিয়ামে ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই খেলোয়াড়দের উপস্থিতিতে মাঠ জমে ওঠে। খেলা দেখতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় ক্রীড়াপ্রেমী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেওয়া হয়।
শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত বালক বিভাগের ফুটবল ফাইনালে সারিয়াকান্দি উপজেলা ও দুপচাঁচিয়া উপজেলার মধ্যকার ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ৩-২ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে সারিয়াকান্দি উপজেলা। অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে সোনাতলা উপজেলা দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ২-১ গোলে দুপচাঁচিয়া উপজেলাকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়। পুরো ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকরা দারুণ উপভোগ করেন। ফুটবল ইভেন্টে খেলোয়াড়দের শৃঙ্খলা ও দলীয় সমন্বয় প্রশংসা কুড়ায়।
ক্রিকেট ফাইনালেও ছিল চরম উত্তেজনা। শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক বিভাগের ক্রিকেট ফাইনালে বগুড়া পৌরসভা ৮ উইকেটে সোনাতলা উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স দেখায় বিজয়ী দল। অপরদিকে বালিকা বিভাগের ফাইনালে বগুড়া সদর উপজেলা ৭ উইকেটে শিবগঞ্জ উপজেলাকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়। ক্রিকেট মাঠে তরুণীদের আত্মবিশ্বাসী পারফরম্যান্স উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আয়োজকরা বলেন, মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে নতুন কুঁড়ি স্পোর্টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কাবাডি ফাইনালেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেন দর্শকরা। বালক বিভাগে কাহালু উপজেলা ৩৩-০৬ পয়েন্টে বগুড়া সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালিকা বিভাগে গাবতলী উপজেলা ২৮-০৫ পয়েন্টে সদর উপজেলাকে পরাজিত করে শিরোপা জয় করে। ম্যাচ শেষে বিজয়ী খেলোয়াড়দের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম এলাকা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ শেখায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহুল করিম, জেলা ম্যাজিস্ট্রেট মাসু হোসেন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইন। বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে প্রযুক্তিনির্ভর জীবন থেকে বের করে মাঠমুখী করতে নিয়মিত খেলাধুলার আয়োজন প্রয়োজন। জেলার প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনতেই এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকরা।
আরোও পড়ুন – পাঁচবিবিতে নবাগত ইউএনও কাশপিয়া তাসরিনের যোগদান, উন্নয়নে দিলেন নতুন বার্তা
বগুড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ সমাপ্ত, চ্যাম্পিয়নদের উচ্ছ্বাস