নারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতায় কুষ্টিয়ার দুই জামায়াত নেতার রুকন পদ মুলতবির দাবি

ইমরান হোসেন, কুষ্টিয়াঃ

সোমবার (১৩ জুলাই ২০২৬): বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে কুষ্টিয়া জেলা জামায়াতের দুই শীর্ষ নেতার রুকন পদ সাময়িকভাবে মুলতবি করা হয়েছে বলে দলীয় একাধিক সূত্রে দাবি করেছে। তবে সোমবার (১৩ জুলাই) রাত পর্যন্ত এ বিষয়ে কেন্দ্রীয় বা জেলা জামায়াতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে। যদিও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এটি শাস্তিমূলক ব্যবস্থা নয়; বরং দলীয় সাংগঠনিক নীতিমালার আওতায় নেওয়া একটি প্রশাসনিক সিদ্ধান্ত।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দার বর্তমানে দৌলতপুর আদর্শ মহিলা কলেজের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। একইভাবে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন কুষ্টিয়া গড়াই মহিলা কলেজে অধ্যাপনার দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় সাংগঠনিক নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের রুকন পদ সাময়িকভাবে মুলতবি করা হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র দাবি করেছে।

জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক নীতিমালায় নারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা বা চাকরির বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সেই নীতিমালার আওতায় কোনো রুকন নারী শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করলে তাঁর সদস্যপদ নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রাখা হতে পারে। পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তি যদি সেই চাকরি থেকে অব্যাহতি নেন এবং দলের নির্ধারিত শর্ত পূরণ করেন, তাহলে পুনরায় রুকন পদ বহাল হওয়ার সুযোগ রয়েছে বলেও দলীয় সূত্র জানিয়েছে।

একাধিক দায়িত্বশীল সূত্রের ভাষ্য, এই সিদ্ধান্তকে সাংগঠনিক শৃঙ্খলার অংশ হিসেবেই দেখা হচ্ছে। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ বা শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নয়, বরং কেন্দ্রীয় নীতিমালা বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে তারা উল্লেখ করেন। এ কারণে সংশ্লিষ্ট নেতাদের সাংগঠনিক মর্যাদা বা ব্যক্তিগত অবস্থান নিয়ে ভিন্ন কোনো ব্যাখ্যা না দেওয়ারও আহ্বান জানিয়েছেন কয়েকজন দায়িত্বশীল নেতা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় রাজনৈতিক দলগুলো সময়ে সময়েই নিজেদের সাংগঠনিক কাঠামো ও নীতিমালা বাস্তবায়নে বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে থাকে। এসব সিদ্ধান্ত অনেক সময় দলীয় অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচিত হলেও জনপরিসরে আলোচনার জন্ম দেয়। কুষ্টিয়ার এ ঘটনাও তেমন একটি সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে আলোচনায় এসেছে। তবে আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে চূড়ান্ত মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন পর্যবেক্ষকরা।

এদিকে কুষ্টিয়া জেলা জামায়াতের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। কেন্দ্রীয় পর্যায় থেকেও এ বিষয়ে লিখিত বা মৌখিক কোনো ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। ফলে দলীয় সূত্রে পাওয়া তথ্যই এখন পর্যন্ত আলোচনার প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, কেন্দ্রীয় পর্যায় থেকে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হলে বিষয়টি নিয়ে সৃষ্টি হওয়া নানা প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যাবে। একই সঙ্গে সংশ্লিষ্ট দুই নেতার অবস্থান এবং সাংগঠনিক ভবিষ্যৎ সম্পর্কেও পরিষ্কার ধারণা মিলবে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত পুরো বিষয়টিকে দলীয় সূত্রনির্ভর তথ্য হিসেবেই বিবেচনা করা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরোও পড়ুন – কুষ্টিয়া প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম তদন্তে সরেজমিনে এমপি আমির হামজা

জুলাই ১৩, ২০২৬