শ্রীনগরে পারিবারিক বিরোধের জেরে সন্ত্রাসী হামলা: নিরাপত্তাহীনতায় নারী ও শিশু

মুন্সিগঞ্জ প্রতিনিধি :

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বাবার বাড়িতে বেড়াতে এসে স্থানীয় সন্ত্রাসী ও মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন এক মা ও তার মেয়ে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন।
ঘটনাটি ঘটেছে শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খাহ্রা এলাকায়। আহতরা হলেন বৈশাখী রাজবংশী (২৫) এবং তার মা অরুণা রাজবংশী। বৈশাখী তার বাবার বাড়িতে বেড়াতে আসার পর এই ন্যাক্কারজনক হামলার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ও এলাকায় মাদক কারবারের প্রতিবাদকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। গত ১৭ ডিসেম্বর বিকেল আনুমানিক চারটার দিকে বৈশাখীর মাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। বিষয়টির প্রতিবাদ জানালে অভিযুক্তরা জোরপূর্বক বসতঘরে প্রবেশ করে অরুণা রাজবংশীর ওপর শারীরিক নির্যাতন চালায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, একাধিক ব্যক্তি সংঘবদ্ধভাবে মা ও মেয়েকে মারধর করে। লাঠি ও ক্রিকেট স্ট্যাম্প দিয়ে আঘাতের ফলে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও ফোলা জখম হয়। মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে বৈশাখীকেও আক্রমণের শিকার হতে হয়। এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরা হয় বলে অভিযোগ উঠেছে।
এ সময় হামলাকারীরা বৈশাখীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করলে তার ব্যবহৃত একটি স্মার্টফোন ভেঙে ফেলা হয়। স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে এবং ভবিষ্যতে প্রাণনাশের হুমকি দেয়।
হামলার শিকার পরিবার অভিযোগ করেছে, অভিযুক্তদের কেউ কেউ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে মুখ খুললেই হুমকি দেওয়া হয়। একই এলাকার একাধিক বাসিন্দা জানান, অতীতেও জমি দখল ও সহিংসতার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় আহত বৈশাখী রাজবংশী পাঁচজনের নাম উল্লেখ করে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর হোসেন জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিসেম্বর ২০, ২০২৫