মাদ্রিদের লাভাপিয়েসে সুনামগঞ্জবাসীর ঐক্য: জেলা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সেলিম মাহবুবঃ

স্পেনের রাজধানী মাদ্রিদের লাভাপিয়েস এলাকায় বসবাসরত সুনামগঞ্জ জেলার প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে গঠিত হয়েছে সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের নতুন কমিটি। দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থানরত সুনামগঞ্জবাসীদের মধ্যে সামাজিক ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
লাভাপিয়েসে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে প্রথমে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সভাটি সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রশিদ এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোহাম্মদ জামাল উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যা সভার পরিবেশকে আরও ভাবগম্ভীর করে তোলে।
আলোচনা সভায় প্রবাসে সুনামগঞ্জ জেলার মানুষের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সবাই ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পরে সর্বসম্মতিক্রমে ৯ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এই আহবায়ক কমিটিতে ছিলেন আব্দুর রশিদ, আব্দুল আওয়াল, সাজ্জাদুর রহমান, সফজুল মিয়া, শহীদ ওয়াছির, জামাল আহমেদ, মো. রবিউল আলম, ওসমান আহমেদ সবুজ এবং আব্দুস সালাম।
আহবায়ক কমিটিকে অল্প সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আবু তাহের মিছবা, সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ রায়হান আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শামছুল নূর মিয়াকে।
নতুন কমিটির নেতৃবৃন্দ প্রবাসে বসবাসরত সুনামগঞ্জ জেলার মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখা এবং প্রবাসী প্রজন্মের মধ্যে জেলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। তারা জানান, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং নিয়মিত সাংগঠনিক কার্যক্রম শুরু করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আল-আমিন, সুমন আহমদ, গিয়াস উদ্দিন, ওয়াসিম, সাজ্জাদুর রহমান, ওয়াসিম ফাহাদ আহমদ, নাঈম আহমেদ, ফরহাদ হোসেন, আশিক মিয়া ও আহমেদ হোসাইনসহ আরও অনেকে। উপস্থিত প্রবাসীরা নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রবাসে সুনামগঞ্জ জেলার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার এবং সামাজিক দায়বদ্ধতা বাস্তবায়নে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

ডিসেম্বর ২৪, ২০২৫