এনায়েত করিম রাজিব,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবের নতুন বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মশিউর রহমান মাসুম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জামাল হোসেন বাপ্পা। নতুন নেতৃত্বের মাধ্যমে মোরেলগঞ্জের সাংবাদিক সমাজে পেশাগত ঐক্য, দায়িত্বশীল সাংবাদিকতা ও সাংগঠনিক গতিশীলতা আরও জোরদার হবে—এমন প্রত্যাশা করছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বৃহস্পতিবার (১লা জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় সাবেক সভাপতি ও নির্বাচন কমিশনার এইচ এম মইনুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক গনেশ পাল নবনির্বাচিত নেতৃবৃন্দের হাতে দায়িত্ব তুলে দেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে প্রাণবন্ত পরিবেশ লক্ষ্য করা যায়।
এর আগে ৩১ ডিসেম্বর, বুধবার সন্ধ্যায় মোরেলগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি এইচ এম মইনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সদস্যদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. মিজানুর রহমান। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মেহেদী হাসান নিয়াজ। অর্থ ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেফালী আক্তার রাখি। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন এইচ এম মইনুল ইসলাম এবং মেহেদী হাসান লিপন।
নতুন কমিটির নেতারা দায়িত্ব গ্রহণের পর সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পেশাগত নৈতিকতা, সাংবাদিকদের অধিকার রক্ষা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, স্থানীয় সমস্যা, জনস্বার্থ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে প্রেসক্লাব আরও সক্রিয় ভূমিকা পালন করবে।
মোরেলগঞ্জ প্রেসক্লাবের নতুন নেতৃত্বের মাধ্যমে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বাড়বে এবং দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।
মোরেলগঞ্জ প্রেসক্লাবে বার্ষিক কমিটি গঠন, সভাপতি মাসুম সম্পাদক বাপ্পা