শিক্ষা ও নিষ্ঠার স্বীকৃতি: ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ শিক্ষক ইব্রাহীম খলিল

মাজহারুল ইসলাম বাদলঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মাদ্রাসা ক্যাটাগরিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইব্রাহীম খলিল। দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে নিরলস পরিশ্রম, আধুনিক পাঠদানের দক্ষতা এবং শিক্ষার্থীদের মানোন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মানজনক অর্জন লাভ করেন। এ খবরে জেলার শিক্ষক সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
ইব্রাহীম খলিল বর্তমানে নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহ.) ফাজিল মাদ্রাসায় সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা জীবনের শুরু থেকেই তিনি পাঠদানের ক্ষেত্রে শৃঙ্খলা, নিয়মিত উপস্থিতি এবং শিক্ষার্থীবান্ধব পদ্ধতি অনুসরণ করে আসছেন। তার পাঠ উপস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়িয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত ফলাফল বিবরণীর মাধ্যমে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। শিক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের বাছাই প্রক্রিয়া ছিল অত্যন্ত কঠোর ও মানদণ্ডভিত্তিক, যেখানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকদের মূল্যায়ন করা হয়।
নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক দক্ষতা, নিয়মিত প্রশিক্ষণে অংশগ্রহণ, সৃজনশীল প্রশ্ন প্রণয়ন, ডিজিটাল কন্টেন্ট তৈরি, মাল্টিমিডিয়ার কার্যকর ব্যবহার এবং গবেষণামূলক প্রকাশনার মতো নানা সূচকের ওপর ভিত্তি করেই শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়েছে। এসব প্রতিটি ক্ষেত্রেই ইব্রাহীম খলিল উল্লেখযোগ্য সাফল্যের স্বাক্ষর রেখেছেন বলে মূল্যায়ন কমিটির প্রতিবেদনে উঠে এসেছে।
মোঃ ইব্রাহীম খলিল কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের কৃতিসন্তান। এর আগেও তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে প্রশংসিত হন। স্থানীয়ভাবে তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত, যিনি পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্ব দিয়ে থাকেন।
এ অর্জনের প্রতিক্রিয়ায় ইব্রাহীম খলিল মহান আল্লাহ তায়ালার দরবারে শোকরিয়া আদায় করেন। একই সঙ্গে তিনি তার সহকর্মী, শিক্ষার্থী, শিক্ষা প্রশাসন এবং পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শিক্ষাবিদদের মতে, এ ধরনের স্বীকৃতি শিক্ষকদের পেশাগত উৎসাহ বাড়ায় এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষা অঙ্গনে ইব্রাহীম খলিলের এ অর্জন নিঃসন্দেহে একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে থাকবে।

জানুয়ারি ১৩, ২০২৬