মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ এর শ্রীনগর উপজেলাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। তবে চিহ্নিত আসামিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষায় মুন্সিগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান
সেনাবাহিনী সূত্র জানায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মাওয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাঘড়া ইউনিয়ন এলাকায় এ অভিযান চালানো হয়।
নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বিকাশ গ্যাংয়ের লিডার হিসেবে পরিচিত, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও চিহ্নিত অস্ত্রধারী বিকাশের বাড়িতে তল্লাশি চালায়।
তল্লাশি শেষে একটি দেশীয় শুটার গান, চার রাউন্ড গুলি, ২২ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
উদ্ধার হওয়া অস্ত্র ও মাদক আইনগত প্রক্রিয়া গ্রহণের জন্য শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, নির্বাচনের পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস, নাশকতা ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সন্দেহজনক যেকোনো তথ্য নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
আরোও পড়ুন – কক্সবাজারে বিজিবির মাদকবিরোধী অভিযান: ১৪,১২০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৪
শ্রীনগর বাঘড়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, পলাতক গ্যাং লিডার বিকাশ