আহাম্মেদ সাব্বির, বুটেক্স প্রতিনিধি
দ্যা ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)’র উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। বুধবার (৪ মার্চ) ঢাকার আর্মি গলফ ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বস্ত্র ও শিল্পখাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রকৌশলী ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানে আইটিইটি ইফতার ও দোয়া মাহফিল ঘিরে টেক্সটাইল খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আইইবি’র সভাপতি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম (রেজু) এবং
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।
সম্মানিত অতিথিদের বক্তব্য
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ (সেলিম), অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুস সোবহান সিআইপি এবং মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইটিইটি’র আহ্বায়ক প্রকৌশলী এহসানুল করিম কায়সার।
সঞ্চালনায় ছিলেন আইটিইটি’র অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. এনায়েত হোসেন এবং আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সদস্য প্রকৌশলী মো. মইদুল ইসলাম (মঈদ)।

ইফতারের আগে দোয়া কবুলের সময় : মন্ত্রী
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন,
ইফতারের আগে সময়টা দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। আমরা চাই এই সময়টাকে দোয়ার মাধ্যমে কাজে লাগাতে, যাতে সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে অর্থনৈতিক, সামাজিক ও জ্ঞানভিত্তিক উন্নয়নের পথে এগিয়ে নেওয়া যায়।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ঐক্যের গুরুত্ব
মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলী বলেন,
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় থেকে কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে সিনিয়রদের দিকনির্দেশনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বাংলাদেশ গড়ার যাত্রায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
আইইবি’র সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম (রেজু) বলেন,
টেক্সটাইল ইঞ্জিনিয়াররা এখনও তাদের প্রাপ্য মর্যাদা ও কর্মপরিবেশ থেকে অনেকাংশে বঞ্চিত। এই খাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে।
ভ্রাতৃত্ব ও ঐক্য দৃঢ় করার লক্ষ্য
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন,
এই ইফতার মাহফিলের মূল উদ্দেশ্য ছিল টেক্সটাইল খাতের সকলের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যকে আরও শক্তিশালী করা। সিনিয়রদের দিকনির্দেশনা পেশাগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
আইটিইটি’র সদস্য সচিব মো. এনায়েত হোসেন বলেন,
টেক্সটাইল ইঞ্জিনিয়াররা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করলেই এই খাত আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানের সভাপতি প্রকৌশলী এহসানুল করিম কায়সার রাজধানীর দীর্ঘ যানজট পাড়ি দিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সকল অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
আরোও পড়ুন – বুটেক্সের চারটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ
আইটিইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | টেক্সটাইল খাতের বিশিষ্টজনদের অংশগ্রহণ