হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি
দিবসটি উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সাপাহার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা এবং দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
ইউএনওর সভাপতিত্বে আলোচনা সভা
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়ায় নেতৃত্ব দেন সাপাহার ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার (ভারপ্রাপ্ত) এসলাম হোসেন।
বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনিরুজ্জামান টকি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঈদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দুর্যোগ মোকাবিলায় সচেতনতার গুরুত্ব
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা রাখবে।
আরোও পড়ুন –মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া