পলাশে পথশিশুদের ঈদের জামা বিতরণ | পাপনের উদ্যোগে অর্ধশতাধিক শিশুর মুখে হাসি

নাহিদ হাসান, ( নরসিংদী প্রতিনিধি )

নরসিংদীর পলাশে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদের জামা বিতরণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় তরুণ সমাজসেবক ও পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন।

পলাশে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি

শনিবার (১৪ মার্চ) দুপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পলাশ বাসস্ট্যান্ড, ঘোড়াশাল রেলওয়ে স্টেশন, কো-অপারেটিভ কলোনীসহ ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুর মাঝে রঙিন নতুন ঈদের জামা বিতরণ করা হয়।

মোস্তাফিজুর রহমান পাপন তার ব্যক্তিগত উদ্যোগে এসব পথশিশুর হাতে নতুন পোশাক তুলে দেন। নতুন জামা পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।

এ সময় পাপন বলেন,
“সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো একটি মহৎ কাজ। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পেরে ভালো লাগছে। সমাজের সবাই যদি এগিয়ে আসে, তাহলে আরও অনেক অসহায় শিশুর জীবন বদলে যেতে পারে।”

নতুন জামা পেয়ে পথশিশু তিন্নি আনন্দ প্রকাশ করে বলে, “আমি ঈদের নতুন জামা পাইছি, অনেক খুশি লাগতাছে।”

অপর শিশু ফাতেমা বলে, “ঈদের নতুন জামা পেয়ে খুব ভালো লাগছে।”
স্থানীয়রা জানান, ঈদের আগে এমন উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিয়েছে এবং সমাজে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরোও পড়ুন – পলাশে হাউজ ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০০ রোজাদারের মাঝে ইফতার বিতরণ

মার্চ ১৪, ২০২৬