মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৯ পিস ইয়াবাসহ দুইজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নবাতলা জোড়া ব্রিজ এলাকার পাকা সড়কে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। স্থানীয়দের মতে, তানোরে ইয়াবা ও অন্যান্য মাদক বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০৭ মে ২০২৬ ইং বুধবার বিকেল আনুমানিক ৫টার দিকে তানোর থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নবাতলা জোড়া ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তায় দুইজনকে থামিয়ে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে মোট ২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পুলিশ দ্রুত নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।
গ্রেপ্তারকৃতদের একজন মোঃ দেলোয়ার হোসেন (৩৬), পিতা মোঃ গোলাপ ওরফে গোলাম রসুল, সাং সমাসপুর, থানা তানোর, জেলা রাজশাহী। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে তানোর থানায় ৭টি পৃথক মামলা রয়েছে। অপরজন মোঃ সোহান কারিগর (২০), পিতা মোঃ আশরাফুল কারিগর, সাং হাতিশাইল, থানা তানোর, জেলা রাজশাহী। তার কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, তানোরে ইয়াবা ও অন্যান্য মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের নিয়মিত অভিযান তানোরে ইয়াবা বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে পুলিশের এ উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।
আরোও পড়ুন – কুড়িগ্রামে র্যাবের মাদকবিরোধী অভিযান: ৭৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১
তানোরে ২৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার