ভালুকায় ফখরউদ্দিন আহমেদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ জিসান

ময়মনসিংহের ভালুকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণের একটি ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ গ্রহণ করেছেন বিএনপির ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। স্থানীয় মানুষের চিকিৎসা–সংক্রান্ত ভোগান্তি উপলব্ধি করে তিনি সম্প্রতি পুরো উপজেলায় এ কর্মসূচি শুরু করেন, যা এলাকায় ইতোমধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার (১০ নভেম্বর) ভালুকা সদর ও মেদুয়ারী ইউনিয়নে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়। সকাল থেকেই স্থানীয় মানুষের ভিড় বাড়তে থাকে চিকিৎসা শিবিরে। বিভিন্ন বয়সী নারী–পুরুষ নানা রোগ নিয়ে চিকিৎসা নিতে আসেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের নিবিড়ভাবে পরীক্ষা–নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন। পরে প্রতিটি রোগীর হাতে রোগ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়।

স্থানীয়দের অনেকেই জানান, বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে স্বল্প আয়ের মানুষ সীমিত সামর্থ্যের কারণে অনেক সময় চিকিৎসকের কাছে যেতে পারেন না। এ অবস্থায় এমন মানবিক ও সময়োপযোগী উদ্যোগ তাঁদের জন্য আশীর্বাদের মতো। দিনব্যাপী সেবায় উপকৃত হওয়া রোগীরা জানান, নিয়মিত চিকিৎসা এমনভাবে পাওয়া গেলে তারা স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমাতে পারবেন।ভালুকায় বিএনপি নেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর দলীয় মামলা থেকে খালাস

উদ্যোক্তা ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, এলাকায় রাজনৈতিক কর্মসূচিতে গেলে প্রায়ই মানুষ চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চান। অনেকে চিকিৎসকের কাছে যাওয়ার মতো টাকাও জোগাড় করতে পারেন না। এসব অবস্থায় মানুষের কষ্ট দেখে তিনি বুঝতে পারেন, শুধু অর্থ সহায়তা নয়, চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া আরও জরুরি। এই উপলব্ধি থেকেই তিনি উপজেলাজুড়ে বিনামূল্যের চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রম হাতে নেন।

তিনি আরও জানান, ধীরে ধীরে ইউনিয়নভিত্তিক সব এলাকায় এ সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষও দ্রুত চিকিৎসাসুবিধা পেতে পারেন। স্থানীয়দের প্রত্যাশা, এ উদ্যোগ ধারাবাহিকভাবে চললে ভালুকার স্বাস্থ্যসেবায় একটি ইতিবাচক পরিবর্তন আসবে।

নভেম্বর ১০, ২০২৫