হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নওগাঁ জেলার সাপাহার উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক অঙ্গনে এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে রোববার বিকেলে সাপাহার উপজেলা সদরে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ আলোচনা ও সংগঠনিক দিকনির্দেশনার ক্ষেত্র তৈরি করে।
উপজেলা সদরের মাহাথির ফল ভান্ডারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে বিএনপির মনোনীত পদপ্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু।
সভায় বক্তারা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এই প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং দলের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রত্যয় সৃষ্টি করবে।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক তছলিম উদ্দীন, সাবেক যুগ্ম আহবায়ক মোকলেছুর রহমান (মমুকুল), সাবেক আহবায়ক শাহ আলম, সহ-সভাপতি আব্দুল কাহার মাস্টার, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান স্বপনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও কৃষক দল, যুব দল, ছাত্র দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যা স্থানীয় সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
এই কর্মসূচির মাধ্যমে সাপাহার উপজেলায় বিএনপির সাংগঠনিক প্রস্তুতি ও রাজনৈতিক সক্রিয়তার একটি স্পষ্ট বার্তা ফুটে উঠেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
তারেক রহমানের প্রত্যাবর্তনের বার্তায় মুখর সাপাহার, বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত