আহাম্মেদ সাব্বির, বুটেক্স প্রতিনিধিঃ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে রবিবার সন্ধ্যায় বুটেক্সের নিজস্ব ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় মোট ৬৩০টি আসনের বিপরীতে ১৪ হাজার ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন। সে হিসেবে প্রতি আসনের জন্য গড়ে প্রায় ২৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেবেন। এতে করে বুটেক্সে ভর্তির লড়াই যে এবারও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে, তা সহজেই অনুমেয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, যোগ্য তালিকায় থাকা শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র সংগ্রহের জন্য এক হাজার দুইশো টাকা ফি পরিশোধ করতে হবে। প্রবেশপত্র সংগ্রহের সময়সূচি নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ না করলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না।
বুটেক্স কর্তৃপক্ষ আরও জানায়, ভর্তি পরীক্ষা আগামী ৯ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নির্ধারিত কেন্দ্রে একই দিনে ও একই সময়ে পরীক্ষা গ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষা হবে লিখিত পদ্ধতিতে এবং মোট নম্বর থাকবে ২০০।
পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন অনুযায়ী, গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে প্রতিটিতে ৬০ নম্বর করে মোট ১৮০ নম্বর এবং ইংরেজি বিষয়ে ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই মেধাতালিকা প্রস্তুত করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার ফলাফল মূল্যায়ন শেষে আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রাথমিক মেধাতালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। এরপর নির্ধারিত নিয়ম অনুসারে ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।
প্রসঙ্গত, দেশের টেক্সটাইল খাতের উচ্চশিক্ষার অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতি বছরই বিপুল সংখ্যক মেধাবী শিক্ষার্থীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে।
বুটেক্সে ভর্তি পরীক্ষার যোগ্য তালিকা প্রকাশ, প্রতি আসনে লড়াই ২৩ জন