নলছিটিতে মানববন্ধন, ঢাকা-৮ আসনে মাসুমা হাদিকে এমপি প্রার্থী করার দাবি

আসিফ জিয়া মুন্না
নলছিটি উপজেলা প্রতিনিধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরিফ ওসমান হাদির সহোদর বোন মাসুমা হাদিকে ঢাকা-৮ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে ঝালকাঠির নলছিটি উপজেলায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাধারণ ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এই কর্মসূচির আয়োজন করেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টা ৩০ মিনিটে নলছিটি শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ সেলিম চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ, মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন। কর্মসূচিতে নলছিটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, শরিফ ওসমান হাদি ছিলেন ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদবিরোধী রাজনীতির এক প্রতিবাদী কণ্ঠ। তার রাজনৈতিক অবস্থান ও সংগ্রাম সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছিল। তাকে হত্যার মাধ্যমে একটি সাহসী ও ন্যায়ভিত্তিক কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে বলে তারা মনে করেন।
ছাত্রনেতাদের বক্তব্যে উঠে আসে, মাসুমা হাদির চিন্তা-চেতনা ও রাজনৈতিক অবস্থানের মধ্যে তারা ওসমান হাদির আদর্শের প্রতিফলন দেখতে পান। তারা মনে করেন, শহীদ হাদির রাজনীতি, ন্যায় ও ইনসাফের সংগ্রাম বাঁচিয়ে রাখতে তার পরিবারের কাউকে রাজনীতির ময়দানে এগিয়ে আসা প্রয়োজন।
কর্মসূচিতে আরও বলা হয়, শহীদ ওসমান হাদি আজ শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তার আদর্শ, সাহস ও প্রতিবাদী রাজনীতি এখনো জনগণের হৃদয়ে জীবিত। তার লড়াই ছিল সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য। এই লড়াইকে এগিয়ে নিতে হলে তার স্বপ্নকে বাস্তবায়ন করার মতো নেতৃত্ব দরকার।
ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা মনে করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মাসুমা হাদি প্রার্থী হলে তিনি ইনসাফের পক্ষে এবং আধিপত্যবাদবিরোধী রাজনীতির ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন। তারা আশা প্রকাশ করেন, মাসুমা হাদি নির্বাচনে অংশগ্রহণ করলে সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী শ্রেণির কণ্ঠ সংসদে আরও শক্তভাবে প্রতিফলিত হবে।
এ বিষয়ে মাসুমা হাদি জানান, ইনকিলাব মঞ্চ ওসমান হাদির রক্ত ও ত্যাগের বিনিময়ে গড়ে ওঠা একটি আন্দোলন। তার ভাইয়ের স্বপ্ন ছিল রিকশাচালক, দিনমজুর, কৃষক ও শ্রমিকের কণ্ঠ হয়ে সংসদে ন্যায় ও ইনসাফের কথা বলা। তাকে হত্যার মাধ্যমে সেই সংগ্রাম থামিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও আদর্শকে হত্যা করা যায়নি।
তিনি আরও জানান, ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী ও সাধারণ জনগণ যদি সিদ্ধান্ত নেয়, তাহলে তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত আছেন। তার লক্ষ্য হবে শহীদ ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা।

ডিসেম্বর ২৬, ২০২৫