বিশেষ প্রতিবেদনঃ
আমাদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বৈদেশিক আয় বা রেমিট্যান্স। দেশের বৈদেশিক মুদ্রা আয়ের বেশিরভাগ অংশ আসে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থ থেকে। এই রেমিট্যান্স শুধু একটি অর্থনৈতিক সূচক নয়, বরং বাংলাদেশের অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা, গ্রামীণ জীবন এবং সামাজিক স্থিতিশীলতার সঙ্গে গভীরভাবে যুক্ত। তবে, যদি কোনো কারণে বাংলাদেশের জন্য রেমিট্যান্স আসা হঠাৎ বন্ধ হয়ে যায় বা লম্বা সময়ের জন্য শাটডাউন পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে দেশকে একাধিক গুরুতর সংকটের মুখোমুখি হতে হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
অর্থনীতি বিশেষজ্ঞদের মতে, রেমিট্যান্স শাটডাউন হলে এর প্রভাব প্রথমে অর্থনীতিতে দেখা দিলেও ধীরে ধীরে তা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়বে। এতে যেমন কঠিন হয়ে উঠবে সাধারণ মানুষের জীবনযাত্রা, তেমনি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে সরকারের নীতিনির্ধারণ ও উন্নয়ন কার্যক্রমও।
রেমিট্যান্সের গুরুত্ব বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত বেশি। বৈদেশিক মুদ্রা আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস রপ্তানির পরই এই রেমিট্যান্স এর । প্রবাসীদের পাঠানো এই অর্থ সরাসরি যুক্ত হয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে, যা দিয়ে সরকার খাদ্যশস্য, জ্বালানি, সার, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করে। ফলে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের ব্যাঘাত ঘটলে রিজার্ভ সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হবে।
রেমিট্যান্স শাটডাউনের সবচেয়ে তাৎক্ষণিক প্রভাব পড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। ডলার প্রবাহ কমে গেলে আমদানির জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সংগ্রহ কঠিন হয়ে পড়বে। এতে জ্বালানি, খাদ্য ও শিল্পের কাঁচামাল আমদানিতে সীমাবদ্ধতা তৈরি হতে পারে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, রিজার্ভ দ্রুত কমে গেলে সরকারকে আন্তর্জাতিক সংস্থা বা বিদেশি উৎস থেকে ঋণ নিতে আরও বেশি নির্ভরশীল হতে হবে।
রিজার্ভ সংকটে পরলে টাকার মান কমে যাওয়ার ঝুঁকিও তৈরি হবে। ডলার সরবরাহ কমে গেলে বাজারে ডলারের দাম বেড়ে যাবে। এতে টাকার মান দুর্বল হয়ে পড়বে এবং আমদানিনির্ভর পণ্যের দাম বেড়ে যাবে। সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় বাড়বে, যা সরাসরি জীবনযাত্রার ওপর চাপ সৃষ্টি করবে।
রেমিট্যান্স কমে গেলে মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের বাজারে চাল, ডাল, ভোজ্যতেল, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির বড় একটি অংশ আমদানিনির্ভর। ডলারের দাম বাড়লে এসব পণ্যের দামও বাড়বে। এতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অনেক পরিবারকে দৈনন্দিন খরচ কমিয়ে আনতে বাধ্য হতে হবে।
গ্রামীণ অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বড় একটি অংশের মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল। এই অর্থ দিয়ে গ্রামে বাড়িঘর নির্মাণ, জমি চাষাবাদ, ছোট ব্যবসা, সন্তানদের শিক্ষা এবং চিকিৎসা ব্যয় নির্বাহ করা হয়। রেমিট্যান্স শাটডাউন হলে গ্রামীণ এলাকায় নগদ টাকার প্রবাহ হঠাৎ কমে যাবে। এতে স্থানীয় বাজার, দোকান ও ক্ষুদ্র ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। কর্মসংস্থান কমে গেলে গ্রাম থেকে শহরমুখী মানুষের চাপ বাড়বে, যা নগর অর্থনীতির ওপর নতুন সংকট তৈরি করবে।
ব্যাংকিং খাতেও রেমিট্যান্সের প্রভাব অত্যন্ত গভীর। প্রবাসীদের পাঠানো অর্থ ব্যাংকের আমানত বাড়ায় এবং সেই অর্থ শিল্প ও ব্যবসায় ঋণ হিসেবে ব্যবহৃত হয়। রেমিট্যান্স শাটডাউন হলে ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দিতে পারে। এতে নতুন ঋণ বিতরণ কমে যাবে, শিল্প ও বিনিয়োগ কার্যক্রম স্থবির হয়ে পড়বে। ফলস্বরূপ উৎপাদন কমে যাওয়া এবং কর্মসংস্থান সংকোচনের আশঙ্কা রয়েছে।
সরকারি বাজেট ও উন্নয়ন প্রকল্পও রেমিট্যান্স শাটডাউনের প্রভাবে চাপের মুখে পড়তে পারে। অর্থনীতি দুর্বল হলে রাজস্ব আদায় কমে যায়। তখন সরকারকে উন্নয়ন প্রকল্পে ব্যয় কমানো অথবা অগ্রাধিকার পরিবর্তন করতে হতে পারে। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতেও ব্যয়ের ওপর চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
রেমিট্যান্স শাটডাউনের সামাজিক প্রভাবও কম নয়। বহু পরিবার পুরোপুরি প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল। এই আয় বন্ধ হয়ে গেলে অনেক শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হবে। চিকিৎসা ব্যয় চালাতে না পেরে পরিবারগুলো মানবিক সংকটে পড়তে পারে। দীর্ঘমেয়াদে মানসিক চাপ, হতাশা ও সামাজিক অস্থিরতা বাড়ার আশঙ্কা করছেন সমাজ বিশ্লেষকরা।
আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অবস্থান দুর্বল হতে পারে। রেমিট্যান্স প্রবাহ কমে গেলে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে দেশের অর্থনৈতিক সক্ষমতা প্রশ্নবিদ্ধ হতে পারে। এতে বিদেশি ঋণের শর্ত কঠোর হওয়া, ক্রেডিট রেটিং কমে যাওয়া এবং বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, রেমিট্যান্স শাটডাউন বাংলাদেশের জন্য কেবল একটি আর্থিক সংকট নয়; এটি জাতীয় অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্যও বড় হুমকি। দেশের উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে হলে রেমিট্যান্স প্রবাহ সচল রাখা, বৈধ পথে প্রবাসী আয় পাঠানো সহজ করা এবং এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কোনো বিকল্প নেই।
প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি। এই প্রাণশক্তি ব্যাহত হলে তার প্রভাব দেশের প্রতিটি স্তরে অনুভূত হবে—এ কথা বলছেন অর্থনীতি সংশ্লিষ্টরা।
ডলার সংকট থেকে সামাজিক অস্থিরতা—রেমিট্যান্স শাটডাউন বাংলাদেশের জন্য কতটা বিপজ্জনক?