সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার উপজেলায় একটি আমবাগান থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার আইহাই ইউনিয়নের গৌরিপুর গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আমবাগানে পড়ে থাকা মরদেহ দেখে পুলিশে খবর

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, গৌরিপুর গ্রামের বাসিন্দা মনসুর আলীর আমবাগানে পরিচর্যার জন্য গেলে বাগানের ভেতরে একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে সাপাহার থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিচয় এখনো নিশ্চিত নয়

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসীর ধারণা। তবে এখনো পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি প্রযুক্তির সহায়তায় অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

আরোও পড়ুন – পোরশায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার, ধর্ষণের আশঙ্কা

মার্চ ১৬, ২০২৬