বাংলাদেশ-রাশিয়া মৈত্রী গ্রুপের সভাপতি আলতাফ হোসেন চৌধুরী

মো. আতিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে ১০ সদস্যবিশিষ্ট ‘বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপ’ (Bangladesh-Russia Parliamentary Friendship Group) গঠন করা হয়েছে। জাতীয় সংসদের মাননীয় স্পিকারের নির্দেশনায় গঠিত এই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ ও রাশিয়ার বিদ্যমান সম্পর্ক আরও সুসংহত করার ক্ষেত্রে রাশিয়া মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ২২ জুন ২০২৬ তারিখে জাতীয় সংসদ সচিবালয়ের আইপিএ অ্যান্ড এস উইং থেকে সহকারী সচিব মামুনুর রশিদ স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, নবগঠিত এই সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যৌথ উদ্যোগ গ্রহণের সুযোগ সৃষ্টি হবে। সংশ্লিষ্ট মহলের মতে, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় অর্থনীতি, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতার মতো ক্ষেত্রগুলোতে রাশিয়া মৈত্রী গ্রুপ কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে।

নবগঠিত এই গ্রুপে সভাপতি আলতাফ হোসেন চৌধুরীর পাশাপাশি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. বরকত উল্লাহ বুলু (নোয়াখালী-৩), মোহাম্মদ আলী আসগর (খুলনা-৫), খাইরুল কবির খোকন (নরসিংদী-১), নাসের রহমান (মৌলভীবাজার-৩), সাইদ আল নোমান (চট্টগ্রাম-১০), মো. সাইফুল আলম (ঢাকা-১২), আতিকুর রহমান মুজাহিদ (কুড়িগ্রাম-২), নিলুফার চৌধুরী মনি (সংরক্ষিত নারী আসন-১০) এবং জেবা আমিনা খান (সংরক্ষিত নারী আসন-১২)। এদিকে জাতীয় সংসদের মাননীয় স্পিকার এ মৈত্রী গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক এবং ডেপুটি স্পিকার পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করবেন। ফলে রাশিয়া মৈত্রী গ্রুপ সরাসরি সংসদীয় কাঠামোর গুরুত্বপূর্ণ সমর্থন পাবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক বর্তমানে বহুমাত্রিক পর্যায়ে বিস্তৃত। বিশেষ করে বিদ্যুৎ, জ্বালানি, কৃষি, অবকাঠামো উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা দিন দিন বাড়ছে। এই প্রেক্ষাপটে সংসদীয় পর্যায়ে পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ জোরদারের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং উন্নয়ন অভিজ্ঞতা ভাগাভাগির ক্ষেত্রেও রাশিয়া মৈত্রী গ্রুপ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

সভাপতি হিসেবে মনোনীত আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৭৪ সালে বাংলাদেশ বিমান বাহিনীর একজন তরুণ পাইলট হিসেবে তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং মিগ-২১ যুদ্ধবিমান পরিচালনার গৌরব অর্জন করেন। পরবর্তীতে ১৯৮৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত রাশিয়ায় বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ফলে দেশটির রাজনৈতিক, সামরিক ও কৌশলগত বাস্তবতা সম্পর্কে তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই অভিজ্ঞতা রাশিয়া মৈত্রী গ্রুপ পরিচালনায় গুরুত্বপূর্ণ সহায়ক হবে।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে নবগঠিত এই সংসদীয় মৈত্রী গ্রুপ শুধু আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গতিশীল ও ফলপ্রসূ পর্যায়ে নিয়ে যাবে। সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে নতুন বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা, শিক্ষা বিনিময় কর্মসূচি এবং উন্নয়নমূলক উদ্যোগের পথ আরও প্রসারিত হবে বলেও আশা করা হচ্ছে। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং ভবিষ্যতে সহযোগিতার আরও বিস্তৃত ক্ষেত্র তৈরি হবে।

আরোও পড়ুন – গলাচিপায় সংযোগ সড়কহীন ব্রিজে দুর্ভোগ, সুফল বঞ্চিত সূতাবাড়িয়াবাসী

জুন ২৫, ২০২৬