১১নং ভরপাশা ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী খান মেহেদী

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সাংবাদিক খান মেহেদী।

ভরপাশা ইউনিয়নে ঈদের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতি ও মানবতার আহ্বান

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনে অনাবিল সুখ, শান্তি ও সম্প্রীতির বার্তা। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মহান আল্লাহর পক্ষ থেকে এটি নেক বান্দাদের জন্য এক আনন্দময় পুরস্কার।

ভরপাশা ইউনিয়নে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, ঈদ ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। এই উৎসব সকল মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তোলে।

তিনি সকলকে আহ্বান জানান, এবারের ঈদের আনন্দ যেন সবাই মিলে ভাগাভাগি করে নেয়। বিশেষ করে সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানান অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে, যাতে তারাও ঈদের আনন্দে শামিল হতে পারে।

খান মেহেদী বলেন, ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও মানবতার আলো ছড়িয়ে পড়ুক। দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজের সকল ভেদাভেদ ভুলে একসাথে এগিয়ে যেতে হবে।

পরিশেষে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন, মানুষের জীবন থেকে সকল দুঃখ-কষ্ট দূর হোক এবং পৃথিবী ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা—ঈদ মোবারক।

আরোও পড়ুন – এমাদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা | বড়লেখায় সম্প্রীতির আহ্বান

মার্চ ১৭, ২০২৬