মা যেমন সন্তানের জন্য শান্তি খোঁজেন, বিএনপি একইভাবে জনগণের জন্য শান্তি খোঁজে — ড. মনিরুজ্জামান

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বৈঠকের আয়োজন করা হয়।

রমজাননগর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিরাজ হোসেন পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান।

বক্তব্যে তিনি বলেন, “মা যেমন সন্তানের জন্য শান্তি খোঁজেন, বিএনপি একইভাবে জনগণের জন্য শান্তি খোঁজে। বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করতে চায় এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে জনগণের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। ক্ষমতায় আসলে বিএনপি বেকারত্ব দূরীকরণে অগ্রাধিকার দেবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আলহাজ জি. এম. সোলায়মান কবির, সদস্য জি. এম. লিয়াকত আলী, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম আলমগীর, সাবেক সাধারণ সম্পাদক জি. এম. সাদেকুর রহমান সাদেক, শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নূরুজ্জামান ও সদস্য সচিব আবু বক্কার সিদ্দিক।

এছাড়া উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রফিক, তাতী দলের সভাপতি আব্দুল হালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সুলতানুল আরেফিন ও রেজাউল করিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অক্টোবর ২৩, ২০২৫